বিনোদন

মুনিয়ার অর্জনে অশ্রুসিক্ত মা

ছোটকাকু সিরিজের ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন মুনিয়া

মুনিয়া পুরস্কার গ্রহণের সময় মা তার পাশে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুনিয়া তার অর্জনের জন্য আনন্দে অশ্রুসিক্ত, তার মা তাকে গাল মুছে দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

এক যুগের বেশি সময় ধরে নিরবে নিভৃতে শোবিজে কাজ করছেন মুনিয়া ইসলাম। মডেলিং, উপস্থাপনা ও অভিনয়- তিন মাধ্যমেই তার সরব উপস্থিতি। এবার ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’-এ ধারাবাহিক নাটক শাখায় সেরা অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন মুনিয়া ইসলাম।

চ্যানেল আইয়ে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ছোটকাকু: সৈয়দপুরের সৈয়দ সাহেব’-এ অভিনয়ের জন্য জুরি বোর্ড তাকে এই পুরস্কারের জন্য বেছে নিয়েছেন।

মুনিয়া লেখাপড়ার জন্য এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি বলে জানান।

মুনিয়ার পক্ষ থেকে তার মা হাসিনা আক্তার পুরস্কারটি গ্রহণ করেন। মেয়ের এই অর্জনে তিনি অশ্রুসিক্ত হয়ে উঠেন।

মুনিয়া যুক্তরাষ্ট্র থেকে বলেন, ‘বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ পাওয়া আমার অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি কৃতজ্ঞ জুরি বোর্ড ও আয়াজকদের প্রতি। ধন্যবাদ জানাই চ্যানেল আই এবং ছোটকাকু ধারাবাহিকের লেখক, পরিচালক, প্রযোজক এবং আমার সহশিল্পীদের। সবার সহযোগীতা না পেলে এই পুরস্কারটি আমি পেতাম না।

বিষয়:অভিনয় চ্যানেল আই ছোটকাকু পুরস্কার মুনিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…