চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই স্তরে টেস্টের পরিকল্পনাকে ‘হতাশাজনক’ বলছেন মুমিনুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক ব্যাট হাতে মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৭ সাল থেকে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করে খেলতে চায় ‘বিগ থ্রি’ তথা তিন মোড়ল- অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ড। যাতে প্রথম সাত দল প্রথম স্তরে এবং বাকি পাঁচ দল দ্বিতীয় স্তরে খেলবে। আইসিসির এমন পরিকল্পনা হতাশাজনক, বলছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল হক।

অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে এসেছে- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শিগগিরই এটি নিয়ে আলোচনায় বসতে চলেছে। পরিকল্পনায় বড় তিন দল নিজেদের মধ্যে এখানকার চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে।

আইসিসির এমন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল বলেছেন, ‘আমার কাছে এটি হতাশাজনক। সত্যি বলতে আমি কোনো দলকে ছোট করছি না, কিন্তু নিশ্চিত নই যে পরের স্তরে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমি নিশ্চিত নই যে আমরা দ্বিতীয় স্তরে ভালো খেললে প্রথম স্তরে যেতে পারব কিনা।’

Banglabid

‘আমি মনে করি এতে টেস্ট ম্যাচের সংখ্যা কম হবে, যা টেস্ট খেলোয়াড়দের জন্য খুবই হতাশাজনক এবং মনে হয় না সেটা আমাদের জন্য ভালো হবে। সত্যি কথা বলতে যদি আমরা ভালো দলের বিপক্ষে না খেলি, তাহলে আমাদের খেলার উন্নতি হবে না। ভালো এবং কঠিন দলের বিপক্ষে খেলতে না পারলে একই স্তরে থেকে যাবেন।’

মুমিনুল আরও বলেছেন, ‘যখন একটি ভালো দলের বিপক্ষে খেলবেন, তখন চেষ্টা করবেন কীভাবে নিজের আরও ভালো করা যায়। তাদের সাথে খেলার কারণে আপনার খেলার কী অবস্থা এবং সেটাকে কোথায় নিয়ে যেতে চান সেগুলো বুঝতে পারবেন। এটা ঘটলে টেস্ট ক্রিকেটের মান কমে যাবে। কারণ টেস্ট কম হবে এবং মান কম হলে খেলোয়াড়রা সাদা বলের ক্রিকেটের দিকে ঝুঁকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিইংল্যান্ডবাংলাদেশভারতমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT