চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুম্বাইকে হারিয়ে তিনে উঠল লক্ষ্ণৌ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৫ পূর্বাহ্ণ ০১, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

মুম্বাই ইন্ডিয়ান্সের দেয়া ১৪৫ রানের লক্ষ্যে শুরুতেই হোঁচট খায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে লোকেশ রাহুলের দারুণ শুরুর সঙ্গে মার্কাস স্টয়নিসেন ৬২ রানের ইনিংসে জয়ের পথেই ছিল স্বাগতিক দলটি। একসময় দ্রুত ৩ উইকেট নিয়ে খেলা জমিয়ে দেয়ার চেষ্টা করে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষপর্যন্ত অবশ্য নিকোলাস পুরানদের সঙ্গে পেরে ওঠেনি হার্দিক পান্ডিয়ার দল। হারতে হয়েছে ৪ উইকেটে। মুম্বাইকে হারিয়ে তিনে উঠল লক্ষ্ণৌ। আর এবারের আইপিএলে প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গেল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই।

একানা স্টেডিয়ামে মঙ্গলবার রাতে টস হেরে ব্যাটিংয়ে নামে মুম্বাই। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৪৪ রান। জবাবে ১৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লক্ষ্ণৌ।

রানতাড়ায় নেমে মুম্বাইয়ের মতো শুরুতেই উইকেট হারায় লক্ষ্ণৌ। দলীয় এক রানে আরশিন কুলকার্নির উইকেট হারালেও অধিনায়ক লোকেশ রাহুল ও মার্কাস স্টয়নিস জয়ের ভিত গড়ে দেন। ২২ বলে ২৮ রান করে রাহুল ফিরলেও টিকে থাকেন স্টয়নিস।

দীপক হুদাকে সঙ্গে নিয়ে এগিয়ে যান স্টয়নিস। তাদের ৪০ রানের জুটি ভাঙেন হার্দিক পান্ডিয়া। ১৮ বলে ১৮ রান করে জাসপ্রীত বুমরাহর হাতে সহজ ক্যাচ দেন দীপক। পরের ওভারেই বিদায় নেন স্টয়নিস। নবীর ঐ ওভারে চার-ছক্কা হাঁকানোর পর তিলক ভার্মার হাতে ক্যাচ দেন স্টয়নিস। ৭ চার আর ২ ছক্কা মারা ব্যাটার ৪৫ বলে করেন ৬২ রান।

স্টয়নিসের বিদায়ের পর মন্থর হয়ে যায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের রানচাকা। অ্যাশ্টন টার্নার ও আয়ুশ বাদানি রান আউট হলে ম্যাচে কিছুটা আশা জাগিয়ে তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে শেষদিকে পুরানের ১৪ বলে ১৪ রানে ইনিংসে জয় নিয়েই মাঠ ছাড়ে লাক্ষ্ণৌ।

এর আগে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে মুম্বাই। ৪ রান করে মহসিন খানের বলে বিদায় নেন তারকা ব্যাটার। ১৮ রানে সাজঘরের পথ ধরেন সূর্যকুমার যাদব। ১০ রান করা সূর্যকুমারকে ফেরান মার্কাস স্টয়নিস। শুরুতেই দলের নির্ভরযোগ্য দুই টপঅর্ডার ব্যাটারকে হারিয়ে এলোমেলো হয়ে যায় মুম্বাই।

Reneta

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি হার্দিক পান্ডিয়ার দল। ব্যাট হাতে ধুঁকতে থাকেন তিলক শর্মা। ১১ বলে ৭ রান করে রানআউট হন। প্রথম বলেই নাভিন উল হকের শিকার হন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গোল্ডেন ডাক মারেন আইপিএলের চলতি মৌসুমে ছন্দে না থাকা পান্ডিয়া।

খাদের কিনারা় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন ওপেনার ঈশান কিষাণ। তার ৩৬ বলে ৩২ রানের ধীরগতির ইনিংসটি থামান রবি বিষ্ণোই।

শেষদিকে অবশ্য মুম্বাইযের রান তোলার গতি কিছুটা বাড়ান নেহাল ওয়াধিরার। তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪১ বলে ৪৬ রান। তাকে বোল্ড করেন মহসিন। টিম ডেভিডের ১৮ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিওতে শেষপর্যন্ত মুম্বাই পায় ৭ উইকেটে ১৪৪ রানের মাঝারি সংগ্রহ।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে মহসিন শিকার করেন দুই উইকেট। নাভিন ও রবি নেন একটি করে উইকেট।

মুম্বই ইন্ডিয়ান্সকে সহজেই ৪ উইকেটে হারিয়ে চলতি আইপিএলের পয়েন্ট টেবিলের তিনে উঠে এল লক্ষ্ণৌ। ১০ ম্যাচে ১২ পয়েন্ট কেএল রাহুলের দলের। আবারও হেরে পয়েন্ট তালিকায় ৯ নম্বরেই থাকল মুম্বাই। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলপান্ডিয়ামুম্বাইরোহিতলক্ষ্ণৌলিড স্পোর্টসলোকেশ রাহুল
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT