ক্রিকেট

চোট ‘গোপন’ করে খেলছেন হার্দিক

হার্দিক শর্মা মাঠে বলি দিচ্ছেন, চোখে মনোযোগের ছাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার হার্দিক শর্মা মাঠে বলি দিচ্ছেন, দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রোববার গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। তার আগে দলটির অধিনায়ক হার্দিক পান্ডিয়ার চোট নিয়ে বেশ সতর্ক মুম্বাই। এর মাঝে নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমন ডুল দাবি করছেন, অলরাউন্ডার হার্দিক চোটে ভুগছেন, কিন্তু সেটি প্রকাশ করতে চাচ্ছেন না।

হার্দিক সম্প্রতি ঠিকঠাক বল না করতে পারার পর এমন মন্তব্য করেছেন ডুল। তার মতে, ৩০ বর্ষী তারকা প্রথম দুই ম্যাচে ওপেনিংয়ে বল করে মাত্র একটি উইকেট নিতে পেরেছেন। পরের ম্যাচে বোলিংই করতে দেখা যায়নি।

ডুল বলেছেন, ‘আসলেন এবং প্রথম ম্যাচে বললেন ওপেনিংয়ে বল করার কথা, এরপর হঠাৎ আর কোনো প্রয়োজনীয়তা অনুভব করছেন না। তার চোট আছে। বলছি তার কিছু সমস্যা আছে। সেটা স্বীকার করছে না। কিন্তু অবশ্যই তার সাথে খারাপ কিছু হচ্ছে। আমার আত্মবিশ্বাস সেটাই বলছে।’

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে পান্ডিয়ার বল না করার সিদ্ধান্তে ভ্রু কুঁচকেছেন অনেকেই। মুম্বাই অধিনায়ক অবশ্য বলেছেন সঠিক সময়ে বল করবেন।

বিষয়:চেন্নাই ডুল দিল্লি পান্ডিয়া মুম্বাই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…