কুমিল্লা

কুমিল্লায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত, পূর্বাঞ্চলে রেল যোগাযোগ বন্ধ

কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লার নাঙ্গলকোট হাসানপুর রেলস্টেশন এলাকায় বিজয় এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ, সিলেট-চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৭ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর ট্রেনটির কয়েকটি বগি লাইন থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তবে বগি লাইনচ্যুতের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া কীভাবে বগিগুলো লাইনচ্যুত হলো সে বিষয়েও কিছু জানা যায়নি।

বিষয়:কুমিল্লা ট্রেনের বগি লাইনচ্যুত লাইনচ্যুত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…