চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাবলিনে হয়ে গেল মাল্টিকালচারাল ফেস্টিভাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ২১, মে ২০২৪
বিনোদন
A A

দুই হাজারের ও বেশী লোক সমাগমে আয়ারল‍্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয়ে গেল মাল্টিকালচারাল ফেস্টিভাল ২০২৪। ক্লনগ্রিফিনের ফাদার কলিনস পার্কে ৬ষ্ঠ বারের মত এই ইভেন্টটির আয়োজনে ছিল ডাবলিন সিটি কাউন্সিল, তাসনুভা শামীম ফাউন্ডেশন আয়ারল্যান্ড, বেলামাইন কমিউনিটি গ্রুপ ও ক্লনগ্রিফিন কমিউনটি এসোসিয়েশন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, আয়ারল‍্যান্ডে বসবাসরত ৫০টিরও বেশী দেশের মানুষের অংশগ্রহন ছিল এই ফেস্টিভালে। রবিবার (১৯ মে) দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ ফেস্টিভালে নানা ধরনের স্টল নিয়ে বসেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ।

মাল্টিকালচারাল ফেস্টিভালটির প্রধান আয়োজক হিসেবে ছিলেন আয়ারল‍্যান্ড ভিত্তিক এনজিও তাসনুভা শামীম ফাউন্ডেশনের উদ‍্যোক্তা বাংলাদেশী বংশদ্ভূত আইরিশ নাগরিক সাগর শামীম। কেন প্রতিবছর এই আয়োজন, সে সম্পর্কে তিনি বলেন যে,“আয়ারল‍্যান্ড এখন একটি ছোট্ট পৃথিবী হয়ে উঠেছে, এখানে এখন বিশ্বের প্রায় সকল দেশেরই মানুষ কম বেশী বসবাস করেন। আমরা প্রতি বছর এখানে এই মাল্টিকালচারাল ইভেন্টটি আয়োজন করি, লোকাল কাউন্সিল ও লোকাল কমিউনিটি গ্রুপগুলো এ কাজে আমাদের সাহায‍্য করে। প্রতিবারের মত এবারেও এখানে ২ ০০০ এর ও বেশী লোকজনের সমাগম হয়েছে। ৫০টিরও বেশী দেশের মানুষ এখানে এসেছেন।”

ফেস্টিভালে উপস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম কনসাল্টেন্ট পদে কর্মরত এবং বাংলাদেশ কালচারাল সেন্টার, আয়ারল‍্যান্ড পরিচালক রন্টি চৌধুরী ফেস্টিভাল সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেন। মাল্টিকালচারাল ফেস্টিভালে এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় কাউন্সিলর, এমপি সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাবলিনফেস্টিভাল
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজের লিজ ভাড়া পরিশোধে বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন

জুন ১৯, ২০২৬
usa-israel

‘বাস্তবতার মুখোমুখি হোন’: ৩০ বছরের তলানিতে মার্কিন-ইসরায়েল সম্পর্ক

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বিক্রি করা নবজাতক উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিল পুলিশ

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারে আরও কমছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT