চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে টেনে রিয়ালের বিরুদ্ধে বিস্ফোরক মুলার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ০৯, মে ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদ মানেই যেন নিশ্চিত নাটকীয়তার অবতারণা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্নের বিপক্ষেও ব্যতিক্রম ঘটেনি। দুর্দান্ত ম্যাচের শেষে আলোচনায় কিছু পার্শ্ব ঘটনাও। অফসাইডে ম্যাথিয়াস ডি লিটের গোল বাতিলের ঘটনায় ম্যাচ শেষে চরম হতাশা প্রকাশ করেছিলেন বায়ার্ন কোচ টমাস টুখেল ও ডি লিট। সেটি নিয়ে মুখ খুলেছেন জার্মান তারকা থমাস মুলারও। মাদ্রিদকে নিয়ে বলেছেন, সেখানে এটা অনেক ঘটে।

২০১৭ সালে একইভাবে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল বায়ার্ন। সেই ঘটনার পর তীব্র সমালোচনার জন্ম দিয়েছিল ম্যাচটি। বুধবার রাতেও একইরকম করে হেরেছে বায়ার্ন। মুলারকে অফসাইড দেখা না গেলেও সিদ্ধান্তটি বিপক্ষে গিয়েছে বাভারিয়ানদের। সেটি নিয়েই মূলত অভিযোগ তার।

ডি লিটের গোলটা হওয়া উচিত ছিল, মনে করছেন মুলার। বলেছেন, ‘রেফারি অফসাইডের জন্য বাঁশি বাজান, তার মানে ভিএআর সেখানে হস্তক্ষেপ করতে পারবে না। রেফারি ভিএআরের কাছেও যাননি। সেটা দেখার মতো সুযোগও কাজে লাগাননি।’

‘এই অবস্থা বেশ কঠিন, খুব দ্রুত বাঁশি বাজানো হয়েছে। এমন ঘটনা মাদ্রিদে অনেক ঘটে। কয়েকবছর আগেও আমি এমন ঘটনা প্রত্যক্ষ করেছি। ক্রিস্টিয়ানো রোনালদোকে এমন দুটি গোল দেয়া হয়েছে, কিন্তু সেটা ছিল ভিএআরের আগে।’

এমন সিদ্ধান্তে ক্ষোভ উগরে টুখেল বলেছেন, ‘এটা লাইন্সম্যান এবং রেফারির কাছ থেকে একটি বিপর্যয়কর সিদ্ধান্ত ছিল। এই সিদ্ধান্ত শেষপর্যন্ত বিশ্বাসঘাতকতার মতো মনে হয়। ম্যাচটা বিশাল বড় লড়াই ছিল, আমরা মাঠে উজাড় করে দিয়েছিলাম। এখন আমাদের রিয়াল মাদ্রিদকে অভিনন্দন জানাতে হবে। লাইন্সম্যান দুঃখিত বলেছে। রেফারি দেখেছেন যে আমরা দূর থেকে শট নিচ্ছি। বাঁশি বাজানোটা ভীষণ খারাপ সিদ্ধান্ত। এটি নিয়মের বিরুদ্ধে, তাদের দুজনের কাছ থেকে আসা একটি খারাপ সিদ্ধান্ত।’

অন্যদিকে ডাচ ডিফেন্ডার ডি লিট বলেছেন, ‘মনে করি সবাই আমরা নিয়ম জানি। অফসাইডের সংকেত পরিষ্কার না হলে আপনাকে খেলতে হবে! এটাই নিয়ম! আমি এটিকে কিছুটা অপমানজনক মনে করি। জোসেলুর গোলটিও প্রায় অফসাইড ছিল এবং তারা খেলা চালিয়ে যায়। তাহলে আমাদের সাথে কেন এমনটা হয় না?’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগটুখেলডি-লিটবায়ার্নমুলাররিয়ালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যামেলিয়া হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজকীয় আয়োজনে ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন উদ্বোধন

মে ১৩, ২০২৬

নবজাতককে ভুলবশত জলাতঙ্কের টিকা

মে ১৩, ২০২৬

মারা গেছেন অভিনেতা দিলীপ রাজ

মে ১৩, ২০২৬

মানুষের দুঃখ থেকেই কিন্তু সৃজনের সৃষ্টি

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT