চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুল্ডার চেয়েছেন রেকর্ডটা লারার নামেই থাকুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

২১ বছর পর টেস্টে ব্রায়ান লারার এক ইনিংসে ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ এসেছিল উইয়ান মুল্ডারের সামনে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়া অধিনায়কের সামনে সুযোগ ছিল লারার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার। বিশ্বরেকর্ড হাতছানি দিলেও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তির রেকর্ড ভাঙার চেষ্টাই করলেন না ডানহাতি এই ব্যাটার। ৩৬৭ রানে অপরাজিত থাকতেই ইনিংস ঘোষণা দিলেন। দিনের খেলা শেষে অবশ্য মুল্ডার জানালেন, তিনি নিজেই চাননি লারার রেকর্ডটা ভাঙতে।

বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টে আগে ব্যাটে নেমে ১১৪ ওভারে ৫ উইকেটে ৬২৬ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। জবাবে নেমে প্রথম ইনিংসে নেমে ৪৩ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলোঅন এড়াতে না পারায় দ্বিতীয় ইনিংসে নেমে দ্বিতীয় দিন শেষের আগে ১ উইকেটে ৫১ তুলেছে জিম্বাবুয়ে। এখনও ৪০৫ রানে পিছিয়ে আছে স্বাগতিক দলটি।

দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর শন পোলকের কণ্ঠে মুল্ডারের কাছে প্রশ্ন আসে, কেনো লারার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকলেও তা করেননি। তবে মুল্ডার জানালেন, আবারও যদি এমন সুযোগ আসে তাহলেও নাকি একই কাজ করবেন তিনি।

বলেছেন, “লারা একজন কিংবদন্তি, সে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ করেছিল। এই রেকর্ডটা অনেক স্পেশাল। তার মতো একজন কিংবদন্তির রেকর্ডটা ছাড়িয়ে যাওয়ার ইচ্ছে আসলে আমার হয়নি। আমি যদি আবারও এমন সুযোগ পাই তবুও আমি এমনটাই করব। আমি শুকসের (দলের প্রধান কোচ শুকরি কনরোড) কথা বলেছি এবং সেও আমার মতো করেই ভেবেছে। আমি চেয়েছি রেকর্ডটা লারার নামেই থাকুক, লারার নামেই থাকা উচিত। তিনিও বলেছেন, ‘কিংবদন্তিকে এই রেকর্ডটা ধরে রাখতে দাও। ব্রায়ান লারার কাছেই রেকর্ডটা থাকা উচিত।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েপোলকমুল্ডারলারালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT