চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যাম বেনেগালের ছবির নাম ‘মুজিব’, প্রকাশিত পোস্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২২
বিনোদন
A A

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক নির্মাণের কাজ চলছে বহুদিন ধরেই। বিশাল ক্যানভাসের এই ছবিটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত হলো সেই সিনেমার প্রথম অফিশিয়াল পোস্টার!

শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রতীক্ষিত এই বায়োপিকটি এতোদিন ধরে ‘বঙ্গবন্ধু’ নামে নির্মিত হচ্ছে জেনে আসলেও বৃহস্পতিবার বাংলা ও ইংরেজিতে প্রকাশিত পোস্টারটিতে সিনেমার নাম ‘মুজিব’ হিসেবে দেখা যায়। ট্যাগ লাইনে লেখা, ‘একটি জাতির রূপকার’।

পোস্টারে ১৯৭১ সালের ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে দেয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মুহূর্তটিই তুলে ধরা হয়েছে। জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর হাত নাড়ার দৃশ্যটিই পোস্টারে রাখা হয়েছে। দেখানো হয়নি কারো লুক!

সংশ্লিষ্টরা বলছেন, বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনে টিমের পক্ষ থেকে এটি উপহার। শিগগির পোস্ট প্রোডাকশন শেষে চলতি বছরেই সিনেমাটি মুক্তি দিতে সবকিছু চূড়ান্ত হবে।

এরইমধ্যে এফডিসিতে চলছে পোস্টার উন্মোচন অনুষ্ঠান। সেখানে সংশ্লিষ্টরা যোগ দিয়েছেন, উপস্থিত আছেন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক আরিফিন শুভ।

পোস্টার উন্মোচন অনুষ্ঠানে শুভ বলেন, বাংলাদেশ ও ভারতের অনেকগুলো মানুষ আমরা দিনের পর দিন এই চলচ্চিত্রের জন্য কাজ করে যাচ্ছি। সবাই অনেক পরিশ্রম করেছেন, জাতির মহাকালজয়ী মানুষটির বায়োপিক সবার কাছে পৌঁছে দিতে। সেটারই একটা প্রথম ধাপ আজকে সবার সামনে তুলে ধরতে পেরে আনন্দ লাগছে।

Reneta

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘বঙ্গবন্ধু’ সিনেমার ৮০ ভাগ দৃশ্যধারণ সম্পন্ন হয়। শেষভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত ১৭ নভেম্বর ঢাকায় আসে শ্যাম বেনেগাল, সিনেমার কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াতসহ আরও কয়েকজন। টানা শুটিংয়ে বাকি অংশের কাজ শেষ করে ভারতে ফিরে যান তারা।

বঙ্গবন্ধুর ভূমিকায় আরিফিন শুভ ছাড়াও বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এফডিসিবঙ্গবন্ধুমুজিবলিড বিনোদনশ্যাম বেনেগালসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT