চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা: স্পিকারের সিদ্ধান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৮, জুন ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সদস্যরা এখন থেকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুসারে স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন বলে জানিয়েছেন সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনের শুরুতে এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে স্পিকার বলেন, অতীতে জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে সভাপতির প্রতি ‘ঝুঁকিয়া’ সম্মান প্রদর্শনের বিধান ছিল। তবে ২০০৬ সালে বিধি সংশোধনের মাধ্যমে ওই শব্দটি বাদ দেওয়া হয়।

সংসদ কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় অনেক সদস্য মাথা নত করে সম্মান জানান, আবার কেউ দাঁড়িয়ে সালাম দেন। দীর্ঘদিন ধরে এ রীতি অনুসরণ করা হলেও সম্প্রতি বিষয়টি নিয়ে সংসদে আলোচনা শুরু হয়।

গত ১৬ জুন মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়ে আপত্তি তোলেন। তিনি উল্লেখ করেন, কার্যপ্রণালি বিধিতে আগে এ ধরনের বিধান থাকলেও পরবর্তী সংশোধনীতে তা বাতিল করা হয়েছে। তখন স্পিকার বিষয়টি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত জানানোর আশ্বাস দেন।

এরপর বুধবার জয়নুল আবদিন ফারুক বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা ও সুরাহার অনুরোধ জানান।

সিদ্ধান্ত ঘোষণার সময় স্পিকার কার্যপ্রণালি বিধির ২৬৭(১) ধারা উদ্ধৃত করে বলেন, সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ, প্রস্থান কিংবা নিজ আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।

Reneta

তিনি আরও জানান, ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর অষ্টম জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধি-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি প্রতিবেদন দেয় এবং ২৬ সেপ্টেম্বর তা সংসদে গৃহীত হয়। ওই সংশোধনীর মাধ্যমে বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে স্পিকার সদস্যদের উদ্দেশে বলেন, যেহেতু বিধিতে আর ‘ঝুঁকিয়া’ শব্দটি নেই, তাই প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় সংসদনিজ ধর্মীয় রীতিস্পিকার হাফিজ উদ্দিন আহমদস্পিকারকে সম্মান
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যক্তিজীবন থেকে ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর দেবেন শাকিব!

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভারতের নীতিনির্ধারকদের পরিকল্পনাতেই শেখ হাসিনার সংবাদ সম্মেলন’

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত বেড়েছে

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT