চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সংসদ সদস্যের অনুরোধ

পলাশ চৌধুরীপলাশ চৌধুরী
৫:২২ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২৬
জনপদ, মৌলভীবাজার
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভা‌বিক রাখতে এবং সাধারণ মানুষকে যথাযথ সেবা প্রদানে পুলিশ, র‍্যাব, বিজিবি ও উপজেলা প্রশাসনসহ সং‌শ্লিষ্ট বিভা‌গের দা‌য়িত্বপ্রাপ্ত‌দের অনুরোধ করেছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

শনিবার (২৫ এ‌প্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মত বিনিমিয় সভায় তিনি এ অনুরোধ করেন।

এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলায় দায়িত্বরত র‌্যাব কমান্ডার, শ্রীমঙ্গল থানা পুলিশ, পর্যটন পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য বিভাগ, অনসার বাহিনী, ফায়ার সার্ভিস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গণমাধ্যমকর্মীরা।

সভায় সংসদ সদস্য মো. মুজিবুর রহমান বলেন, অভিভাবক বা শাসক নয় আপনাদের ভাই হিসেবে আমি অনুরোধ করছি অত্র এলাকায় মাদকের বিরু‌দ্ধে আ‌রো সোচ্চার হোন, পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করুন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন ও যানজট নিয়ন্ত্রনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে কাজ করুন।

তিনি বলেন, বাংলাদেশের অন্যান্য অনেক উপজেলার তুলনায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকা কিছুটা ব্যতিক্রম। এখানে সীমান্ত এলাকা, পর্যটন স্পট, চা-বাগান, বন এলাকা, হাওর ও বালুবাহিত পাহাড়ি ছড়া সব মিলিয়ে এখানে নানা বৈ‌শিষ্টময়। প্রতিদিন বহু পর্যটকের সমাগম ঘটে এই দুই উপজেলায়। ফলে এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে কিছুটা চ্যালেঞ্জিংও।

সংসদ সদস্য হাজী মু‌জিব বলেন, আমার এলাকার মানুষ যাতে শান্তি ও নিরাপদে বসবাস করতে পারে, তাদের দৈনন্দিন জীবনযাত্রা যেন নির্বিঘ্ন থাকে, এটা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এটাকে আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব মনে করি। নির্বাচনের আগে আমি আমার এলাকাবাসীর কাছে একটি স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলবো। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও সং‌শ্লিষ্টদের কঠোর ভূমিকা অত্যন্ত জরুরি। আমি বিশ্বাস করি, আমরা যদি সবাই একসাথে কাজ করি, তাহলে যেকোনো মূল্যে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।

Reneta

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, সংসদ সদস্য চাচ্ছেন, এই নির্বাচনী এলাকায় যেন একটি শান্তিপূর্ণ সুন্দর পরিবেশ বজায় থাকে। তিনি বিভিন্ন বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। কিন্তু সহযোগিতা নয় সংসদ সদস্যের দাবি গুলো আমরা আমাদের দায়িত্ব মনে করেই পালন করছি এবং করে যাবো।

র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিকায়ক এএসপি আরিফুর রহমান বলেন, সংসদ সদস্য চান তার নির্বাচনী এলাকার সুন্দর একটি পরিবেশ বিরাজ করুক। আইনশৃঙ্খলা ভালো থাকুক এলাকা মাদক মুক্ত থাকুক। আমরাও তাই চাই। আমরা সেই লক্ষেই কাজ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনশৃঙ্খলাশ্রীমঙ্গলসংসদ সদস্যের
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হবে: পররাষ্ট্র সচিব

জুন ২০, ২০২৬

ইঁদুরের ফাঁদে এআই ক্যামেরা!

জুন ২০, ২০২৬

সর্বোচ্চ চা উৎপাদনকারী প্রতিষ্ঠান শ্রীগোবিন্দপুর চা বাগান

জুন ২০, ২০২৬

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

‘এই সিনেমা বেঁচে থাকার অনুভব দিয়েছে’

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT