এমপি আনোয়ারুল আজীম আনারের হত্যাকাণ্ড ইস্যুতে ভারতের ভিসা পেলেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। সোমবার (৩ জুন) বিকেল ভিসা হাতে পেয়েছেন তিনি।
জানা যায়, কলকাতায় উদ্ধার হওয়া মাংসগুলো আনারের দেহের অংশ বিশেষ কিনা জানতে ডিএনএ প্রোফাইল মেলানোর জন্য ডরিমের ডিএনএ নমুনা সংগ্রহ করবে কলকাতার পরীক্ষাগার। এতদিন ভিসা জটিলতায় তিনি যেতে পারেননি।
তবে কবে ভারতের উদ্দেশ্যে রওয়ানা হবেন জানতে চাইলে ডরিন বলেন, মাত্র ভিসা হাতে পেয়েছি। শিগগিরই যাব।







