চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের হুমকিতে বুবলীর নাচ, দর্শক মুগ্ধ ‘ময়না’য়!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৩ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৫
বিনোদন
A A

সিনেমার নায়িকা শবনম বুবলী প্রথমবার কোনো মিউজিক ভিডিও-তে হাজির হয়ে চমকে দিয়েছেন! গতানুগতিক মিউজিক ভিডিওর বাইরে অন্যরকম সিনেমাটিক আবহেই তাকে পাওয়া গেল! সঙ্গে মাতিয়ে দিয়েছেন শরাফ আহমেদ জীবন।

দুজনার জমজমাট নাটকীয় আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পাওয়া ‘ময়না’ গানটি ইউটিউবে আসার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। গানটি প্রকাশের পর ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

ভিডিওতে এসেছে কিছু ঘটনাপ্রবাহ। ব্রেকিং নিউজ দিয়ে শুরু মিউজিক ভিডিও, যেখানে টিভি লাইভে এক প্রতিবেদক জানান, এফডিসির ৯ নম্বর ফ্লোরে চিত্রনায়িকা বুবলীর শুটিংয়ে অংশ নেয়ার কথা। কিন্তু এখানে তাকে একদল দুস্কৃতিকারী জিম্মি করে রেখেছে!

এরপরেই জিম্মিকারী দলের প্রধন হিসেবে দৃশ্যপটে আবির্ভূত হন শরাফ আহমেদ জীবন। তার হাতে পিস্তল! তার পরনে বুবলীর ছবিওয়ালা জামা! জানান দেন বুবলীর প্রতি তার মোহের কথা! এসময় বুবলীর সহকারীর উদ্দেশে জীবন বলেন, ‘যা, তোর ম্যাডামকে গিয়ে বল, তার জীবন আসছে। বুবলী নাচবে, আর তার জীবন দেখবে!’

এরপরেই শুরু হয় পুরোপুরি ড্যান্স মুডের গান ‘ময়না’। গানের তালে তালে নেচে মাতিয়ে দিয়েছেন বুবলী। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কোনাল, গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, মিউজিক করেছেন আকাশ সেন, গান ভিডিওর নির্মাতা তানিম রহমান অংশু। গানের শুরুটার মতো শেষটাও হয় সিনেমাটিক চমকে!

এর আগে কোনালের গাওয়া ‘মিস বুবলী’, ‘তুমি আমার জীবন’, ‘আগুন লাগাইও’, ‘সুরমা সুরমা’, ‘মেঘের নৌকা’ গানগুলোতে সিনেমার পর্দায় পারফর্ম করেছিলেন বুবলী। প্রতিটি গানই দর্শকরা পছন্দ করেছিলেন। নতুন করে কোনালের ‘ময়না’ গানের মডেল হয়ে আবার নজর কাড়লেন বুবলী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফডিসিকোনালবুবলীময়না গানলিড বিনোদনশরাফ আহমেদ জীবন
শেয়ারTweetPin

সর্বশেষ

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ নিবন্ধন

জুলাই ৫, ২০২৬

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

জুলাই ৫, ২০২৬

‘বিসিক বর্ষা মেলা’র উদ্বোধন

জুলাই ৫, ২০২৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে জোর

জুলাই ৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT