চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে সিয়াম-পূজা অভিনীত ‘শান’, দেখা যাচ্ছে ফ্রিতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২২
বিনোদন
A A

গত ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল চিত্রনায়ক সিয়াম আহমেদের আলোচিত ছবি ‘শান’। পরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াতেও মুক্তি পায়। সিনেমা হলে ছবিটি দেখার যাদের সুযোগ হয়নি, তাদের জন্য সুখবর! ‘শান’ এবার এলো অনলাইনে।

এম রাহিমের পরিচালনায় অ্যাকশন ধাঁচের ‘শান’ বর্তমানে দেশের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ‘বায়স্কোপ’ অ্যাপে পাওয়া যাচ্ছে।

১৫ নভেম্বর থেকে সম্পূর্ণ ফ্রিতে মানবপাচার ও কালোবাজার নিয়ে লোমহর্ষক সত্য ঘটনা অবম্বলনে নির্মিত ছবিটি দেখা যাচ্ছে।

Banglabid

নাটকীয়তা, তুমুল মারপিট, থ্রিলার, সাসপেন্সে ঠাসা এমন গল্প নিয়ে নির্মিত ‘শান’ মুক্তির পর প্রেক্ষাগৃহগুলোতে ভালোই সাড়া ফেলেছিল। শুধু তাই নয়, চলতি বছর মুক্তি পাওয়া ছবির গানগুলোর মধ্যে ‘শান’-এর ‘চলো পাখি’ গানটি বেশ জনপ্রিয়তা পায়, যেটি দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন আরমান মালিক ও পলক মুছাল, প্রসেনের লেখা এ গানের সুর সংগীত করেন আহমেদ হুমায়ূন।

সিয়াম ছাড়াও ‘শান’-এ অভিনয় করেন পূজা চেরী, তাসকিন, মিশা সওদাগর, আরমান পারভেজ মুরাদ, অরুণা বিশ্বাস, চম্পা, নাদের চৌধুরী।

‘শান’-এর গল্প লেখেন পুলিশ সুপার আজাদ খান। প্রযোজনা করেন এম আতিকুর রহমান ও ওয়াহিদুর রহমান। সংলাপ লিখেছেন আজাদ খান ও নাজিমুদ্দীন।

Reneta

এক ভিডিও বার্তা সিয়াম জানিয়েছেন, শান দেখা যাচ্ছে ‘বায়স্কোপ’-এ। যারা সুপারহিট এই অ্যাকশন ছবিটি মিস করেছেন তারা ফ্রিতে দেখতে পারেন।

প্রথম ছবি ‘শান’ বানিয়ে হইচই ফেলে দিয়েছেন এম রাহিম। তিনি বলেন, সিনেমা হল থেকে দর্শকদের অনেক প্রশংসা পেয়েছি। আমার প্রথম ছবি দর্শকদের এই ভালোবাসা ভাষায় প্রকাশ করার মতো না। ওটিটিতে এখন নতুন দর্শকরা শান দেখতে পারবেন। আশা করছি তাদেরও ভালো লাগবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণা বিশ্বাসআরমান পারভেজ মুরাদচম্পাতাসকিননাদের চৌধুরীপূজা চেরীবায়স্কোপমিশা সওদাগরলিড বিনোদনশানসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সকালে ঘুম থেকে উঠে এই ৭টি কাজ বদলে দিতে পারে আপনার পুরো দিন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোমে আটকে থাকা বিমানের ফ্লাইট ঢাকায় পৌঁছেছে

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT