রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: হাসনাত

আন্দোলনরত ছাত্র-জনতা, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতা একটি সমাবেশে অংশগ্রহণ করছে, যেখানে একজন বক্তা বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রাজপথে অবস্থান করতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাকে যদি চাপে ফেলে আন্দোলন প্রত্যাহার করাও হয়, আপনারা আন্দোলন বন্ধ করবেন না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

শনিবার (১০ মে) বিকেলে শাহবাগ মোড়ে গণজমায়েতে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা গত পরশু থেকে রাস্তায় রয়েছি। যেকোন সময়ে অসুস্থ হতে পারি। এছাড়াও কোনো ষড়যন্ত্রে পড়ে আমার মুখ থেকে যদি আন্দোলন প্রত্যাহার করার কথা বের হয়, তাহলে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত জনগণ শাহবাগ ছেড়ে যাবে না।

এসময় তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

বিষয়:আওয়ামী লীগআওয়ামী লীগ নিষিদ্ধআখতার হোসেনহাসনাত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…