চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ নিষিদ্ধের আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে: মাহমুদুর রহমান

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৮:২৯ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
- সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A

ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা দিয়ে নিষিদ্ধের আলটিমেটাম আগামী রোববার শেষ হচ্ছে জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, এর মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ না করলে সোমবার থেকে আন্দোলন শুরু হবে। আর এই আন্দোলন শুরু হবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকেই।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মাহমুদুর রহমান এসব কথা বলেন।

ইবি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাহমুদুর রহমান বলেন, ছাত্রলীগ নিষিদ্ধের দাবির সমর্থনে ইবি থেকে আন্দোলন শুরু করবেন। নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

তিনি বলেন, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এ দেশের শিক্ষার্থীদের বিপ্লব সফল হয়েছে। আমি বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এবার যে একতা দেখতে পেয়েছি, তা আগে কখনো দেখিনি। বিদেশ থেকে বলা হয়েছিল, যত দিন এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আছে, ততদিন কোনো প্রবাসী দেশে টাকা পাঠাবেন না। তারা সব বন্ধ করে দিয়েছিল, এখন প্রবাসীরা দ্বিগুণ উৎসাহে রেমিট্যান্স পাঠাচ্ছে।

আমার দেশ পত্রিকা নতুনভাবে চালুর বিষয়ে তিনি বলেন, ২০২৪ সালে এসে জনগণ বুঝতে পেরেছে আমি ২০১০ সালে যে প্রতিবাদ করেছিলাম তা সঠিক ছিল। ১৪ বছর সময় লেগেছে এটা বুঝতে। আমাদের মিডিয়া আশাকরি ডিসেম্বরের মধ্যেই আবার চালু হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। তার সাথে আপনাদেরও দায়িত্ব পালন করতে হবে।

মতবিনিময় সভায় মাহমুদুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ জার্নালিস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইবি সমন্বয়ক এস এম সুইট ও শতাধিক শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়ছাত্রলীগ নিষিদ্ধমাহমুদুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT