চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমীর জন্মদিনে নজর কাড়লো যে মানবিক আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
শিশুদের মানবিক উদ্যোগে অংশগ্রহণের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রে প্রিয়দর্শিনী-খ্যাত অভিনেত্রী মৌসুমী-এর জন্মদিনে এবারও দেখা গেল তার ভক্তদের ভালোবাসা, শ্রদ্ধা ও মানবতার এক অনন্য মিলনমেলা। সোমবার (৩ নভেম্বর) ছিলো এই নায়িকার জন্মদিন, এ উপলক্ষে রাজধানীর মিরপুর সাড়ে এগারো পল্লবী আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী মানবিক আয়োজন।

যেখানে অসহায়, গরীব ও দুস্থ মানুষের মাঝে একবেলা আহার বিতরণ কর্মসূচি করা হয়েছে। এই মহতী উদ্যোগের আয়োজন করে ‘মৌসুমী ফ্যান ক্লাব’। সহযোগিতায় ছিল সমাজসেবামূলক প্রতিষ্ঠান “এক টাকা আহার সংস্থা’।

খাবার বিতরণ ছাড়াও আয়োজনে ছিলো দোয়া ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। আয়োজনে উপস্থিত ছিলেন মৌসুমী ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং এক টাকায় আহার সংস্থার কর্মকর্তারা।

আয়োজনের অন্যতম উদ্যোক্তারা জানান, “আমাদের প্রিয় তারকা মৌসুমী শুধু পর্দার নায়িকা নন, তিনি মানবতার প্রতীক। তাই তার জন্মদিনকে আনন্দ উৎসবে নয়, সেবার মাধ্যমে উদযাপন করতে চেয়েছি।”

মৌসুমী ফ্যান গ্ৰুপের এডমিন তানজিনা সুলতানার নেতৃত্বে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি সুদূর অস্ট্রেলিয়া থেকে আয়োজনটির দিক নির্দেশনার দিয়েছেন। তিনি বলেন, অনুষ্ঠানে অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়ে দিয়ে যেন আরও একবার প্রমাণিত হলো— মৌসুমী কেবল একজন জনপ্রিয় অভিনেত্রীই নন, বরং তিনি মানবতারও এক উজ্জ্বল প্রতীক।

প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিনে ভক্তরা তার জন্য দোয়া করেন তিনি যেন সবসময় সুস্থ থাকুন এবং তার দীর্ঘায়ু কামনা করেন। আয়োজন আয়োজনে দায়িত্বে ছিলেন রোকাইয়া সিদ্দিকা, মৌসুমী ফ্যান ক্লাবের নিবেদিতপ্রাণ সদস্য। ভলেন্টিয়ারের দায়িত্বে ছিলেন ইসরাত, রোজ, রুমানা, প্রিয়া, মাসুদ, আমজাদ। তাদের একাগ্র প্রচেষ্টায় ও ভালোবাসায় অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়।

Reneta

মৌসুমী তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমার জন্মদিন উপলক্ষে ফ্যান ক্লাবের পক্ষ থেকে দুই শতাধিক অসহায় মানুষের হাতে খাবার তুলে তাদের হাসি ফুটিয়েছে। আসলে মানুষের জীবনে ভালো কাজে আনন্দ পাওয়াটাই আসল। আমার ফ্লান ক্লাবের যারা আছে তারা আমাকে এই কাজের মাধ্যমে আনন্দিত করেছে। আমি ভীষণ খুশী হয়েছি। সবার জন্য আমার পক্ষে থেকে ভালোবাসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীতারকাপ্রিয়দর্শিনী মৌসুমীফ্যানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT