চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন মরিনহো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্বাগতিক ক্রেমেনোসের বিপক্ষে সমতায় থাকা ম্যাচ রোমা হেরেছিল শেষদিকে পেনাল্টি থেকে হওয়া গোলে। হারের রাতে লাল কার্ড দেখতে হয়েছিল রোমা কোচ হোসে মরিনহোকে। এতে ৬ তারিখ সিরি আ-তে জুভেন্টাস ম্যাচে থাকতে পারছেন না ডাগআউটে। সবমিলিয়ে চটেছেন পর্তুগিজ কোচ। হুমকি দিয়েছেন আইনি ব্যবস্থা নেবেন রেফারি মার্কো পিচ্চিনির বিরুদ্ধে।

মঙ্গলবার রাতে টেবিলের তলানিতে থাকা স্বাগতিক ক্রেমোনেসের বিপক্ষে ২-১ গোলে হারে রোমা। ১৭ মিনিটে পিছিয়ে যায় রোমা। ৭১ মিনিটে দলকে সমতায় ফেরান লিওনার্দো স্পিনাজ্জোলা। ৮৩ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকরা গোল পেলে হারতে হয় মরিনহোর শিষ্যদের।

ম্যাচের ৪৭ মিনিটে রেফারি মার্কো পিচ্চিনির একটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হন মরিনহো। বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। এমনকি চতুর্থ রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। লাল কার্ড দেখতে হয় রোমা কোচকে। ওই কার্ডে চটেছেন।

আইনি ব্যবস্থার হুমকি দিয়ে মরিনহো বলেছেন, ‘আমি আবেগপ্রবণ, কিন্তু পাগল নই। যেভাবে প্রতিক্রিয়া জানাই, তাতে প্রথমে কিছু ঘটতে হবে। আমি আইনি ব্যবস্থা নিতে পারি সেটা বুঝতে হবে। পিচ্চিনি (রেফারি) আমাকে একটি লাল কার্ড দিয়েছেন, কারণ দুর্ভাগ্যবশত চতুর্থ রেফারি আমাকে কী বলেছেন তা বোঝার ক্ষমতা তার নেই।’

‘আমার ক্যারিয়ারে প্রথমবার একজন চতুর্থ কর্মকর্তা আমার সঙ্গে সবচেয়ে বাজেভাবে কথা বলেছেন। এটা অযৌক্তিক ছিল। খেলা শেষে আমি তাদের সঙ্গে কথা বলতে গেলাম। তখন পিচ্চিনি আমাকে ক্ষমা চাইতে বলেছিলেন।’

‘ম্যাচ আমি সেররাকে বলেছিলাম যে কী ঘটেছে তা ব্যাখ্যা করার জন্য তার সাহস থাকা উচিত, কিন্তু তার স্মৃতিতে সমস্যা রয়েছে। আমি সবকিছু প্রকাশ্যে করতে পছন্দ করি। আমার নিকট অডিও রেকর্ডিং আছে কি-না তা খুঁজে বের করতে হবে। আমরা রোববার জুভেন্টাসে খেলব এবং তিনি তুরিন থেকে এসেছেন আমি সে বিষয়ে কিছু বলবো না।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরিনহোরোমাসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬

পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অন্তত ৩৪

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT