জনপদ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিত্র, যেখানে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের চিত্র দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা সতর্কতা বোঝাতে তৈরি এই চিত্রে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ছবি দেখানো হয়েছে, যেখানে সতর্কবার্তা লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাগুরার শ্রীপুর লাঙ্গলবাধ সড়কের চতুড়িয়া এলাকায় বৃহস্পতিবার (১ মে) নসিমনের ধাক্কায় তসলিম মোল্যা (৪৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

তসলিম মোল্যা চতুড়িয়া গ্রামের এবাদত মোল্যার ছেলে। এ সময় আহত হয়েছে নসিমন চালক মনিরুল ইসলাম (৫০)।

মাগুরা শ্রীপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইদ্রিস আলী জানান, সকালে শ্রীপুর লাঙ্গলবাধ সড়কের চতুড়িয়া এলাকায় দ্রুতগামী একটি নসিমন মটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মটরসাইকেল আরোহী তসলিম মোল্যা ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় নসিমন চালক মনিরুল ইসলমা।

তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিমেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়:মাগুরা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…