জনপদ

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ির মৃত্যু

শাশুড়ির মৃত্যুতে শোকপ্রকাশ করছে পুলিশ ও পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাশুড়ির মৃত্যুতে শোকপ্রকাশ করছে পুলিশ ও পরিবারের সদস্যরা, ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দিনাজপুরের বীরগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্ত্রী ও শ্যালক।

আজ ২৪ মে শনিবার রাত ১ টায় আদিবাসী সম্প্রদায় অধ্যুষিত ৮ নং ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারীর নাম মাহা বেশরা (৪৫)।

এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি টিম রাত ২টায় ঘটনাস্থল বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানে ২ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত সামুয়েল সুকল মাডিককে (৩২) গ্রেপ্তার করে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান ঘটনা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিষয়:ছুরিকাঘাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…