চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের মৃত্যুর চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু

এস কে রাসেল এস কে রাসেল
২:০৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৬
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ছেলে মারা যাওয়ার মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলার ২নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার মৃত্যুর খবর সহ্য করতে না পেরে অল্প সময়ের মধ্যেই মারা যান তার মা মোছা. জুবাইদা মনি (৮০)।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গাজীপুরে অবস্থানকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন শাহীন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Banglabid

ভোরে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। প্রিয় ছেলের মৃত্যুসংবাদ শুনে রোববার ভোর আনুমানিক ৬টার দিকে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা জুবাইদা মনি। পরিবারের ধারণা, ছেলের মৃত্যুজনিত গভীর শোক তিনি সহ্য করতে পারেননি।

আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার পিতা হাজী মো. মনির উদ্দিন। কটিয়াদীর রায়খলা গ্রামে তাদের পৈতৃক বাড়ি হলেও তিনি কিছুদিন ধরে গাজীপুরে বসবাস করছিলেন।

শাহীনের ভাই শাহ আলম জানান, জুবাইদা মনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং ছেলেকে খুব স্নেহ করতেন। রাজনৈতিক কারণে শাহীন গাজীপুরে থাকলেও নিয়মিত মাকে দেখতে আসতেন। মা-ছেলের মধ্যে ছিল গভীর মমতার বন্ধন।

Reneta

বর্তমান ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মহরম বলেন, “ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মায়ের মৃত্যু—এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।”

একই পরিবারের মা ও ছেলের পরপর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই মায়ের মৃত্যুসাবেক চেয়ারম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT