চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘ ৭ বছর পর মা-ছেলের মহামিলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে সেখানে স্বাগত জানান তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যদিয়ে দীর্ঘ ৭ বছর পর সরাসরি দেখা হল মা-ছেলের।

আজ বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ২ টা ৫৮ মিনিটে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে, ৭ জানুয়ারি রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেগম খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করেছিল। যাত্রাপথে কাতারের দোহায় ট্রানজিট ছিল।

লন্ডনে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকেই অপেক্ষায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।

জানা গেছে, বিমানবন্দর থেকেই খালেদা জিয়াকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিকে। যেখানে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নেয়ার কথা রয়েছে।

Reneta

বিএনপির চেয়ারপারসন সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন। এরপর তার আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তার সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াতারেক রহমানলন্ডন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতের ট্যুরিস্ট ভিসার আবেদনে সামান্য ভুলেই হতে পারে বাতিল

জুন ২৬, ২০২৬

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে: শফিকুর রহমান

জুন ২৬, ২০২৬

চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক

জুন ২৬, ২০২৬

পুশইন নিয়ে কড়া বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

জুন ২৬, ২০২৬

শুক্রবার রাতে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী: শোডাউন না করার নির্দেশ

জুন ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT