আন্তর্জাতিক

১৩ মাস বয়সী মেয়ের ওপর দুর্ঘটনাক্রমে গাড়ি চালিয়ে দিলেন মা

একটি ছোট শিশুর ছবি, যার চুল খোলো এবং সে একটি লাল পোশাক পরেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবিতে একটি ছোট শিশুর মুখাবয়ব দেখা যাচ্ছে, যার চুল খোলো এবং সে লাল পোশাক পরেছে, ঘরের ভিতরে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে এক ১৩ মাস বয়সী মেয়ের ওপর দিয়ে দুর্ঘটনাক্রমে গাড়ি চালিয়ে দিয়েছেন শিশুটির মা। 

এনডিটিভি জানিয়েছে, গত ৬ জুলাই ইয়াভাপাই কাউন্টি শেরিফের অফিসে একজন মহিলার কাছ থেকে একটি ফোন আসে। ফোনে মহিলাটি জানান, তিনি তার ১৩ মাস বয়সী শিশুর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন।

জাফরিয়া থর্নবার্গ নামক ওই মহিলা তার বাসার পাশে একটি সরু জায়গায় গাড়িটি পার্ক করছিল। গাড়িটি পেছন দিকে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় শিশুটি।

চিকিৎসা কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে শিশুটির জীবন রক্ষার চেষ্টা চালায়। পরে শিশুটিকে ভার্দে ভ্যালি মেডিকেল সেন্টার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

ক্রিমিনাল ইনভেস্টিগেশন ব্যুরো এখন এই ঘটনার তদন্ত করছে। এখন পর্যন্ত, মেয়ের মৃত্যুর ঘটনায় মাকে অভিযুক্ত করা হবে কিনা তা জানা যায়নি।

বিষয়:মা মেয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…