চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছর শেষে নতুন সিরিজ নিয়ে হাজির মোশাররফ করিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
মোশাররফ করিমের চরিত্রের দৃশ্য, নতুন সিরিজের প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হতে চলেছে ২০২৩ সাল। বাকি সপ্তাহখানেক। এরমধ্যেই নতুন সিরিজ নিয়ে হাজির দেশের জনপ্রিয় তারকা অভিনেতা মোশাররফ করিম। তার অভিনীত সিরজটির নাম ‘মোবাররকনামা’। বুধবার দিবাগত রাত থেকেই ভারতীয় প্লাটফর্ম হইচইতে সিরিজটি দেখতে পারছেন দর্শক।

‘সাপলুডু’ খ্যাত গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘মোবারকনামা’-তে মোশাররফ করিমকে দেখা যাবে একজন আইজীবীর চরিত্রে। এরআগে একই প্লাটফর্ম চলতি বছরের এপ্রিলে দর্শকনন্দিত সিরিজ ‘মহানগর’ এর দ্বিতীয় কিস্তিতে বাজিমাত করেন মোশাররফ। আশফাক নিপুন নির্মিত এই সিরিজে ওসি হারুন হিসেবে নিজের চরিত্রটি দর্শকের মধ্যে পোক্ত করেছেন এই অভিনেতা!

এবার আইনজীবী হিসেবে কতোটা দর্শকের হৃদয়ে স্থান করে নিতে পারেন, সেটাই দেখার বিষয়! নতুন এই সিরিজে রয়েছে পাঁচটি পর্ব। নামকরণ করা হয়েছে দ্বিতীয় অধ্যায়, প্রতিপক্ষ, পুনরাবৃত্তি, বাজি এবং তাসের তুরুপ!

Banglabid

একসময়ের সফল আইনজীবী মোবারক অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য পেশা থেকে অবসর নেন। কিন্তু কিছু দিন পর হঠাৎ এক ঘটনায় তার ভাবনা বদলে যায়। ওই ঘটনায় মোবারক এতোটাই প্রভাবিত হন যে, মামলাটিতে পরাজয় নিশ্চিত জেনেই আদালতে ফিরে আসেন।

চরিত্রটি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন মোশাররফ নিজেও। বলেছেন, ‘এখন পর্যন্ত আমার অভিনীত প্রিয় চরিত্রগুলোর মধ্যে মোবারক অন্যতম। দর্শক সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, তার চেয়ে খুব আলাদা একটি চরিত্র এটি।’

বেশ ক’মাস ধরেই ‘মোবারকনামা’র কনসেপ্ট নিয়ে কাজ করছেন দোদুল। সিরিজটি নিয়ে তিনিও বেশ রোমাঞ্চিত। দর্শক কীভাবে ‘মোবারকনামা’ গ্রহণ করে তা দেখার অপেক্ষায় আছেন নির্মাতাও।

Reneta

সিরিজে কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, শাহনাজ সুমি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা আরও প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাঞ্জেল নূরনওরিন হাসান খান জেনিনুজহাত ইসলাম ফিমামোবারকনামামোশাররফ করিমলিড বিনোদনশবনম ফারিয়াশাহনাজ সুমিশিল্পী সরকার অপুশেখ উজ্জ্বল হোসেনসমু চৌধুরীসামিয়া অথৈসিনেমাসিরিজসৈয়দ জামান শাওনহইচই
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অস্ট্রেলিয়া সফরে স্কোয়াডের ১৫-এর ৭ জনই অভিষেকের অপেক্ষায়

পরবর্তী

ভাইকে কিডনি দান করায় স্ত্রীকে তালাক

পরবর্তী
নারীরা মসজিদে নামাজ আদায় করছে, ধর্মীয় অনুষ্ঠান চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইকে কিডনি দান করায় স্ত্রীকে তালাক

চুন্নু জাতীয় পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জোটগত কোনো সরকার গঠন করা হবে না: চুন্নু

সর্বশেষ

স্পেলিং স্টার রিয়েলিটি শো’তে অংশগ্রহণকারীদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ১৯, ২০২৬

ক্রিয়েটরদের জন্য সুখবর নাকি বিভ্রান্তি, বদলে যাচ্ছে ইউটিউব ভিউ গণনা

আগস্ট ১৯, ২০২৬

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি: ডুলি

আগস্ট ১৯, ২০২৬

বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

আগস্ট ১৯, ২০২৬

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞাতনামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT