চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঘরে বসে থাকার অবস্থায় আমরা নাই’

ছাত্র আন্দোলনের পক্ষে রাস্তায় নেমে বললেন দেশের জনপ্রিয় তারকা মোশাররফ করিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৪
বিনোদন
A A

‘আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না’- ছাত্র আন্দোলনের পক্ষে রাস্তায় নেমে বার বার এমনটাই বললেন দেশের জনপ্রিয় তারকা অভিনেতা মোশাররফ করিম।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে রাজধানীর ফার্মগেটে ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর ব্যানারে রাস্তায় নামেন দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা। নিরীহ ছাত্র ও মানুষ হত্যার প্রতিবাদে এসময় কথা বলেন তারা।

ছোটপর্দার তারকা অভিনেতা মোশাররফ করিম এদিন বলেন,“আমাদের দেশে যে অবস্থা আজকে সৃষ্টি হয়েছে, তাতে আসলে আমরা এখন ঘরে বসে থাকার অবস্থায় নাই।’

তিনি বলেন,“আমরা শান্তি চাই, আমরা রক্ত দেখতে চাই না। আমরা সকল নির্যাতন, গোলাগুলি, হত্যা, রক্ত-এগুলো দেখতে চাই না। আমরা শান্তি চাই। আমি আজকে সাধারণ মানুষ, আমরা সবাই সাধারণ মানুষ।”

পরে তিনি বলেন,‘মোবাইলে নির্যাতনের ছবি দেখতে দেখতে আমি মানসিকভাবে অসুস্থ বোধ করছি। শান্তি চাই।’

ভিন্ন মত হলেই তাকে বিভিন্ন রাজনৈতিক দলের ট্যাগ দেয়া হয়। এই সমাবেশে এসে যে ট্যাগ পাবেন না, তার নিশ্চয়তা কী- উপস্থিত এক সাংবাদিকের এমন প্রশ্নে মোশাররফ বলেন, “আমিওতো অনেককে অনেক কিছু বলতে পারি। কিন্তু ব্যাপার হচ্ছে সেগুলোতো সিদ্ধ হতে হবে। এগুলোতো প্রমাণিত হওয়ার ব্যাপার। কোনো প্রমাণ না থাকলে কাউকে কিছু বলে ফেলতে পারি না। বলা উচিত নয়।”

Reneta

শুধু মোশাররফ করিম নয়, ছাত্রদের আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় এসময় নিন্দা জানান সমবেত শিল্পী সমাজ।

এতে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ, আজাদ আবুল কালাম, রওনক হাসান, পিপলু আর খান, অমিতাভ রেজা চৌধুরী, শিবু কুমার শীল, অভিনেত্রী মিথিলা, আজমেরী হক বাঁধন, নির্মাতা আদনান আল রাজীব, অভিনেতা সিয়াম আহমেদ, সৈয়দ আহমেদ শাওকী, ইরেশ যাকেরসহ আরো অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেতানাটকবাঁধনমামুনুর রশিদমোশাররফ করিমলিড বিনোদনশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT