চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে প্রতিপক্ষ পেয়ে উচ্ছ্বসিত মরক্কো এবং স্কটল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩২ পূর্বাহ্ন ০৬, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মরক্কো, ব্রাজিল, স্কটল্যান্ড

মরক্কো, ব্রাজিল, স্কটল্যান্ড

৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপপর্বে পেয়েছিল মরক্কো এবং স্কটল্যান্ডকে। ষষ্ঠ শিরোপার আশায় থাকা কার্লো আনচেলত্তির ব্রাজিল ২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পেয়েছে ২৭ বছর আগের দুই প্রতিপক্ষকে। অবশ্য সেবার গ্রুপে অন্য দলটি ছিল নরওয়ে, এবার প্রতিপক্ষ হাইতি। গ্রুপপর্বে ব্রাজিলকে পাওয়াতে উচ্ছ্বসিত মরক্কো কোচ ওয়ালিদ রেগ্রাগুই এবং স্কটিশ কোচ স্টিভ ক্লার্ক।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে শুক্রবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হয়ে গেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠান।

ড্র শেষে স্কটল্যান্ডের কোচ বলেছেন, ‘ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, বিশেষ করে বিশ্বকাপে। এটা হবে এক বিশেষ কিছু। ব্রাজিলিয়ান সমর্থকরা দারুণ, আমাদের সমর্থকরা বিশেষ।’

‘আগামী বছর বিশ্বকাপে আমরা জাদু ছড়াবো। ড্রটা দারুণ হয়েছে। আমার মাথায় বড় চিন্তাগুলোর একটি ছিল যেন ইউরোপীয় দল আমাদের গ্রুপে না আসে।’

‘আমরা তিনটি ভিন্ন মহাদেশের তিনটি শক্তিশালী দলের বিপক্ষে খেলব, আর সেটাই তো বিশ্বকাপের আসল সৌন্দর্য। পট-৪ এর দল হিসেবে হাইতি কঠিন হবে। তারা খুব স্বাচ্ছন্দে তাদের বাছাইপর্বে জিতেছে। আমরাও আমাদেরটা জিতেছি, ভালো শুরু হবে।’

গত আসরে রাউন্ড অব সিক্সটিনে স্পেনকে এবং কোয়ার্টারে পর্তুগালকে হারিয়ে সেমির টিকিট কাটে মরক্কো। ফাইনালের দৌড়ে ফ্রান্সের কাছে হেরে থামতে হয় তাদের। পরে চতুর্থ স্থান অর্জন করে আসর শেষ করে আশরাফ হাকিমির দেশ।

Reneta

এবারও নিজেদের দল নিয়ে আশাবাদী দলটির কোচ। বলেছেন, ‘এই প্রতিযোগিতায় আমরা সবসময়ই কোনো না কোনো বড় দলের মুখোমুখি হই। এবার ব্রাজিল, এটা আমাদের জন্য একটি বড় ম্যাচ হবে। গ্রুপপর্ব পার হতে হলে আমাদের বিনয়ী থাকতে হবে এবং প্রতিপক্ষকে সম্মান দেখাতে হবে। এটা নতুন একটি প্রতিযোগিতার শুরু।’

‘অবশ্যই আমরা উচ্চাকাঙ্ক্ষী, বিশেষ করে ২০২২ বিশ্বকাপে আমাদের পারফরম্যান্সের পর। এই দলকে নিয়ে প্রত্যাশা রয়েছে, আর আমাদের সেই প্রত্যাশা পূরণ করতে হবে।’

২০২২ কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে থামতে হয় ব্রাজিলকে। ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে হেরে স্বপ্নভঙ্গ হয় ভিনিসিয়াস জুনিয়রদের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফিফাবিশ্বকাপ-২০২৬ব্রাজিলমরক্কোলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু

মার্চ ২৮, ২০২৬

ক্রীড়াবিদের জন্য ‘স্পোর্টস কার্ড’ আনছে সরকার

মার্চ ২৮, ২০২৬

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT