একের পর এক প্রাকৃতিক দুর্যোগের কবলে বিশ্বের নানা প্রান্ত। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ উপকূল। পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে মাটির নিচে চাপা পড়েছেন দু’হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি অঙ্গরাজ্য, মারা গেছেন অন্তত ২২ জন। আফগানিস্তানে কয়েক সপ্তাহ ধরে চলা বন্যায় প্রাণ হারিয়েছেন আরও ১৬ জন।







