গাজায় শরণার্থী শিবির এবং হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় নারী ও শিশুসহ ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
আজ ৭ ডিসেম্বর শনিবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা নিউজের প্রতিবেদনে এ’তথ্য জানানো হয়।
এর মধ্যে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন শিশু ও ৫ জন নারী।
এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক সংস্থা জানিয়েছে, উত্তর গাজার বেইত লাহিয়ায় ইন্দোনেশিয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
কামাল আদওয়ান নামের এই হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২৯ জন নিহত হয়।









