কর্পোরেট নিউজ

বিকাশ অ্যাপে মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন ৩২ লাখের বেশি গ্রাহক

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা পেপার ব্যানার ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ব্যক্তিরা পেপার ব্যানার ধরে আছেন, যেখানে বাংলায় লেখা রয়েছে ‘বিকাশ অ্যাপে মাসিক ও সাপ্তাহিক ডিপিএস’।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরে বসেই কাগজপত্র ও ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই বিকাশ অ্যাপ থেকেই আইডিএলসি ফাইন্যান্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক-এ ৩২ লাখের বেশি মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন বিকাশ গ্রাহকরা।

উদ্ভাবনী প্রযুক্তি এবং দেশের শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানগুলোর নেয়া যৌথ সেবায় আস্থা রেখেই গত তিন বছরে এই ডিপিএসগুলো খোলা হয়েছে বিকাশ অ্যাপে। যৌথ উদ্যোগে সঞ্চয়-কে সার্বজনীন করার এই প্রয়াসকে উদযাপন ও সামনে এগিয়ে নিতে আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে বিকাশ।

এই বিশেষ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। মতবিনিময়ে অংশ নেন আইডিএলসি ফাইন্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ মোহাম্মদ মারুফ, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন এবং বিকাশ-এর প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদীর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমএফএস ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক অংশীদারিত্ব ও অবকাঠামোকে কাজে লাগিয়ে এখন দেশের সব প্রান্তের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া যাচ্ছে। সঞ্চয়কে অর্থনীতির মূল ভিত্তি উল্লেখ করে তারা বলেন বিকাশ এর সাথে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর যৌথ উদ্যোগের ফলে সঞ্চয়ের ল্যান্ডস্কেপই পরিবর্তন হয়ে গেছে।

বক্তারা আরও বলেন, সেভিংস যত বেশি হবে সেটাকে কাজে লাগিয়ে ব্যাংকগুলো বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করতে পারছে। বিনিয়োগ যে শুধু বিদেশ থেকে আসবে তা নয়, আমাদের দেশীয় বিনিয়োগ আমাদের নিজেদের সঞ্চয় থেকেই হতে হবে।

বিষয়:আর্থিক প্রতিষ্ঠান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…