চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে এটিএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ০৯, মার্চ ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A

ঈদুল ফিতরের ছুটিতে গ্রাহকদের লেনদেন নির্বিঘ্ন রাখতে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথে পর্যাপ্ত নগদ অর্থ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পয়েন্ট অব সেল (পিওএস), অনলাইন পেমেন্ট গেটওয়ে, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক সচল রাখতেও বলা হয়েছে।

সোমবার ৯ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি)-২ এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে সামনে রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং এমএফএসের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে।

Banglabid

এ ছাড়া এটিএম বুথে সার্বক্ষণিক সেবা সচল রাখা, কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করা এবং পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। বুথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থান এবং সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শনের কথাও বলা হয়েছে।

পিওএস সেবার ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস ও কিউআর কোডের মাধ্যমে লেনদেন সচল রাখা এবং জালিয়াতি প্রতিরোধে মার্চেন্ট ও গ্রাহকদের সচেতন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবস্থা চালু রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

Reneta

অন্যদিকে এমএফএস সেবায় সব ব্যাংক বা তাদের সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন চালু রাখা এবং এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

ঈদের ছুটিতে লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রাহক হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি সব ধরনের লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস এলার্টের মাধ্যমে গ্রাহককে জানানো এবং সার্বক্ষণিক হেল্পলাইন সেবা চালু রাখার কথাও বলা হয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থিক প্রতিষ্ঠানইন্টারনেট ব্যাংকিংঈদুল ফিতরএটিএম বুথএমএফএসকিউআর কোডডিজিটাল লেনদেনপিওএসবাংলাদেশ ব্যাংকব্যাংকিং সেবামোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোন ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ? কেন?

পরবর্তী

৪২ দাঁত নিয়ে গিনেস রেকর্ড

পরবর্তী

৪২ দাঁত নিয়ে গিনেস রেকর্ড

সাবিনা ইয়াসমিনসহ তারকা শিল্পীদের ‘আই ফোক ফিভার’

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT