আন্তর্জাতিক

দুই হাজারের বেশি ভেড়ার মাথার মমির সন্ধান

বৃহৎ ভেড়ার মাথার মমির সন্ধান, প্রাচীন নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই হাজারের বেশি ভেড়ার মাথার মমির সন্ধান, যা প্রাচীন ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মিশরের প্রত্নতাত্ত্বিকরা ‘ফারাও দ্বিতীয় রামসেসে’র একটি মন্দিরে দুই হাজারেরও বেশি মমি করা ভেড়ার মাথা খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, ভেড়াগুলোকে বলি দেয়া হয়েছিল। দ্বিতীয় রামসেস খ্রিস্টপূর্ব ১৩০৪ থেকে ১২৩৭ পর্যন্ত প্রায় সাত দশক ধরে মিশরে রাজত্ব করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে প্রকাশ, উদ্ধার হওয়া মমিগুলোর মধ্যে ভেড়া ছাড়া আরও ছিল কুকুর, ছাগল, গরু, হরিণ এবং নেউলের মমি।

এ বিষয়ে দেশটির আমেরিকান মিশনের প্রধান সামেহ ইস্কান্দার বলেন, উদ্ধার হওয়া মাথাগুলো দ্বিতীয় রামসেসের ধর্মের প্রতি বিশ্বাসকে ইঙ্গিত করে।

মিশরের সুপ্রিম কাউন্সিল অফ অ্যান্টিকুইটিজের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, আবিষ্কারগুলো মানুষকে দ্বিতীয় রামসেসের মন্দির এবং খ্রিস্টপূর্ব ২৩৭৪ থেকে ২১৪০ এবং টলেমাইক যুগের ৩২৩ থেকে ৩০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যকার নির্মাণকার্য সম্পর্কে জানতে সাহায্য করবে।

এর পাশাপাশি প্রত্নতাত্ত্বিকরা প্রায় ৪০০০ বছর আগের পাঁচ মিটার পুরু (১৬ ফুট) দেয়ালসহ একটি প্রাসাদের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। তারা বেশ কিছু মূর্তি, প্রাচীন গাছের ধ্বংসাবশেষ, চামড়ার জামাকাপড় ও জুতাও পেয়েছে।

 

বিষয়:মমি মিশর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…