চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কঙ্গোতে বন্যায় ১৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলীয় দক্ষিণ কিভু প্রদেশে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ১৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। প্রতিবেশি দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণে কয়েক ডজন লোকের মৃত্যুর পর দেশটিতে এ প্রাণহানি ঘটল। শুক্রবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

এএফপি জানায়, দক্ষিণ কিভুর গভর্নর থিও এনগওয়াবিজে বলেন, লেক কিভুর পশ্চিমে এবং রুয়ান্ডা সীমান্তের কাছের কালেহে অঞ্চলে এখনও কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছে। রুয়ান্ডার ওই সীমান্ত অঞ্চলে বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার সময় তিনি বলেন, ভয়াবহ এ বন্যায় আমাদের দেশের প্রায় ১৭৬ জন প্রাণ হারিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, এখনও প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছে।

এর আগে কালেহের সহকারি প্রশাসক আর্কিমিড কারহেবওয়া এএফপি’কে ১০০ জনের প্রাণহানির কথা জানিয়েছিলেন।

শুক্রবার সন্ধ্যায় সরকার ঘোষণা করেছে যে এ প্রাকৃতিক দুর্যোগে ‘প্রাণ হারানো দেশবাসীদের স্মরণে’ জাতীয় পতাকা অর্ধনমিত রেখে সোমবার একদিনের জাতীয় শোক পালন করা হবে।

তিনি বলেন, ভারী বর্ষণের পর বিভিন্ন নদীর তীর ভেঙ্গে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ডুবে গেছে।

Reneta

কারহেবওয়া বলেন, এ বন্যায় শত শত ঘরবাড়ি ভেসে গেছে।

অন্যদিকে প্রতিবেশি দেশ রুয়ান্ডায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এ সপ্তাহে কমপক্ষে ১২৭ জনের মৃত্যু হয়েছে। রুয়ান্ড কিভু হ্রদের অপর পাশে অবস্থিত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কঙ্গো
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT