বাংলাদেশ

শবে বরাতের তারিখ জানা যাবে ১১ ফেব্রুয়ারি

সন্ধ্যায় আকাশে চাঁদ ও মসজিদের শিখর দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ধ্যায় আকাশে চাঁদ উঠছে এবং মসজিদের শিখর silhouette দেখা যাচ্ছে, যা ধর্মীয় পরিবেশের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ

১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে ১১ ফেব্রুয়ারি সভা করবে চাঁদ দেখা কমিটি।

আগামীকাল রোববার ১১ ফেব্রুয়ারি জাতীয় চাঁদ দেখা কমিটির এই বিষয়ক সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সোয়া ৬ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা এই টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

বিষয়:আগামীকাল চাঁদ দেখা কমিটি তারিখ নির্ধারণ শবে বরাত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…