আন্তর্জাতিক

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

চাঁদ ও দীপাবলি আলোর প্রদর্শনী, শান্তিপূর্ণ রাতের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তিপূর্ণ রাতের আকাশে চাঁদ ও তারার সাথে দীপাবলি আলোর প্রদর্শনী, উৎসবের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সৌদি আরবে মঙ্গলবার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে দেশটিতে ১০ জিলহজ আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মঙ্গলবার (২৭ মে) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দেশটির চাঁদ দেখা কর্তৃপক্ষ স্থানীয় সময় আজ সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঈদের আগের দিন ৫ জুন পবিত্র হজ পালিত হবে।

এ ছাড়া ওমানও আগামী ৬ জুন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে ইন্দোনেশিয়া একই দিন ঈদুল আজহা উদ্‌যাপনের ঘোষণা দেয়।

সাধারণত সৌদি আরব আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঈদ উদ্‌যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়ে থাকে। সে হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন (শনিবার) বাংলাদেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

বিষয়:সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…