বাংলাদেশ

সৌদি আরবে ঈদুল ফিতর বুধবার, বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার

চাঁদ দেখা যাচ্ছে, ঈদুল ফিতর উপলক্ষে আকাশে চাঁদ দেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে চাঁদ দেখা যাচ্ছে, যা ঈদুল ফিতর উদযাপনের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার ১০ এপ্রিল দেশটিতে উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।

গালফ নিউজ জানিয়েছে,  সোমবার সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করতে বৈঠকে বসে।  এদিন সৌদি আরবের আকাশে চাঁদ দেখা না যাওয়ার বুধবার ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে কমিটি।

বাংলাদেশ পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে মঙ্গলবার ৯ এপ্রিল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে  বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাংলাদেশের আকাশে মঙ্গলবার কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপন  হবে ১১ এপ্রিল বৃহস্পতিবার।

এদিকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও ১০ এপ্রিল বুধবার অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে বলে জানিয়েছে দেশটির ফতোয়া কাউন্সিল। এছাড়া পাকিস্তানের  জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল জানিয়েছে,  তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিট থেকে এবং তার বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে, তখন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। সেই হিসেবে দেশটিতে ঈদ উদযাপন হবে আগামী বুধবার।

বিষয়:চাঁদ সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…