চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপজয়ী মন্টিয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জয়সূচক পেনাল্টি শটটি নিয়েছিলেন গঞ্জালো মন্টিয়েল। তার শটের পর থেকেই বিশ্বকাপ জয়ের উদযাপন শুরু করতে পারে আর্জেন্টিনা। বিশ্বজয়ী দলের এ রাইটব্যাককে ঘিরে এলো মনবিষণ্ণ করা এক খবর। মন্টিয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন আর্জেন্টাইন এক মডেল।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা প্রতিবেদনে জানিয়েছে, ২৬ বর্ষী মন্টিয়েলের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন বাদী পক্ষের আইনজীবী রাচেল হার্মিডা।

‘রেডিও ১০’এ সাক্ষাৎকারে অভিযোগকারীর আইনজীবী রাচেল হার্মিডা জানান, ‘ঘটনাটি মূলত ২০১৯ সালের ১ জানুয়ারির। সেদিন মন্টিয়েলের জন্মদিনের পার্টিতে যৌন নিপীড়নের স্বীকার হয়েছিলেন ওই মডেল।’

অভিযোগে বলা হয়েছে, ঘটনার পর মন্টিয়েলের মা ও আত্মীয়স্বজনরা সেই নারীকে ‘হুমকি’ পর্যন্ত দিয়েছিলেন, যাতে তিনি কোন অভিযোগ না করেন। অভিযোগকারী আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের লা মাতানজা অঞ্চলে থাকেন এবং সেখানেই ঘটনাটি ঘটেছিল বলে দাবি আইনজীবী।

হার্মিডার মতে, ‘মন্টিয়েলের সঙ্গে ভুক্তভোগীর খুব অল্প সময়ের পরিচয় ছিল। পরিবারের সঙ্গে দেখা করতেই মূলত ওই পার্টিতে এসেছিলেন অভিযোগকারী। ওই নারী অ্যালকোহল পান করেন না, এরপরও পার্টিতে তাকে দুবার পান করিয়েছিলেন মন্টিয়েল। পরে অচেতন হয়ে পড়লে যৌন নিপীড়ন করেন।’

২৬ বর্ষী মন্টিয়েল ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে খেলেছেন। বর্তমানে স্প্যানিশ লা লিগায় সেভিয়ায় খেলছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়, ২০২১ সালের কোপা আমেরিকা ও ২০২২ সালে ফিনালিস্সিমা জিততেও ভূমিকা রেখেছেন তারকা ডিফেন্ডার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকাতার বিশ্বকাপমন্টিয়েললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬

হালান্ডের জোড়া গোল, বড় জয়ে শুরু নরওয়ের

জুন ১৭, ২০২৬

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT