চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের প্রথম অঙ্গরাজ্য হিসেবে মন্টেনায় টিকটক নিষিদ্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩২ অপরাহ্ণ ১৮, মে ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

প্রথম মার্কিন অঙ্গরাজ্য হিসেবে ব্যবহারকারীর ব্যক্তিগত ডিভাইস থেকে চীনা মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম টিকটক নিষিদ্ধ করতে যাচ্ছে মন্টানা। এটি কার্যকর হবে ২০২৪ সালের প্রথম দিন থেকে।

বৃহস্পতিবার ১৮ মে বিবিসির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, বুধবার এই নিষেধাজ্ঞাকে আইনে রূপান্তরের উদ্দেশ্যে বিলে স্বাক্ষর করেন মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্তে।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি বলছে, এই নিষেধাজ্ঞা ‘মন্টানার জনগণের প্রথম সংশোধনীর অধিকারকে লঙ্ঘন করে’। মূলত চীনা সরকারের কাছে ডেটা সরবরাহের শঙ্কায় গোটা বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার তদন্তের মুখে পড়েছে টিকটক।

গভর্নর জিয়ানফোর্তে আইন প্রণেতাদের বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির নজরদারির হাত থেকে মন্টানার নাগরিকদের রক্ষা করতে এর চেয়েও বিস্তৃত নিষেধাজ্ঞা আমাদের যৌথ অগ্রাধিকারে’ সহায়ক হবে।

এক বিবৃতিতে টিকটক বলেছে, সামাজিক প্ল্যাটফর্মটি ব্যবহার করেন মন্টানার ‘কয়েক লাখ নাগরিক’।

বিবৃতিতে বলা হয়, আমরা মন্টানার নাগরিকদের নিশ্চিত করতে চাই, নিজেদের প্রকাশ করতে, জীবিকা নির্বাহে ও বিভিন্ন কমিউনিটি খোঁজার উদ্দেশ্যে তারা টিকটক ব্যবহার চালিয়ে যেতে পারেন। এছাড়াও বিবৃতিতে বলা হয়, আমরা মন্টানা ও এর বাইরের ব্যবহারকারীদের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি।

Reneta

টিকটক হয়ত নতুন এই আইনকে আদালতে চ্যালেঞ্জ জানাবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকটকটিকটক নিষিদ্ধযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT