বিনোদন

‘মাঙ্কি ম্যান’ দেব প্যাটেল!

অভিনেতা দেব প্যাটেল এর চরিত্রের দৃশ্য, মনোযোগী ও রহস্যময়. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা দেব প্যাটেল এর চরিত্রের একটি দৃশ্য, গভীর মনোযোগ ও রহস্যময় অভিব্যক্তি সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে এসেছে ‘স্লামডগ মিলিয়নিয়ার’ খ্যাত হলিউড অভিনেতা দেব প্যাটেলের পরিচালনায় আসন্ন অ্যাকশন থ্রিলার ঘরানার হলিউড সিনেমা ‘মাঙ্কি ম্যান’র ট্রেলার! সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করেছেন দেব প্যাটেল নিজেই।

ভারতীয় গল্পের প্লটে এতে নারী প্রধান চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। সঙ্গে থাকছেন ভারতীয় আরো অভিনয়শিল্পীরা।

তিন মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলার জুড়ে দেখা গেছে, একজন ব্যক্তি (দেব), যিনি একটি আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে জীবিকা নির্বাহ করেন এবং সেই দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার যুদ্ধে নামেন। যারা তার মাকে (অদিতি কালকুন্তে) হত্যা করেছে এবং দরিদ্র মানুষদের শিকার করে চলেছে। দেবতা হনুমানের অসীম সাহসিকতা ও শক্তির অনুপ্রেরণায় এক প্রতিশোধী চরিত্রে দেখা যাবে দেব প্যাটেলকে।

এদিকে ‘মাঙ্কি ম্যান’ দিয়ে হলিউডে আত্মপ্রকাশ করছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে ইনস্টাগ্রামে শোভিতা তার প্রথম হলিউড চলচ্চিত্র সম্পর্কে ঘোষণা করেছেন। তিনি লিখেছেন, ‘আমার প্রথম হলিউড ফিল্ম মাঙ্কি ম্যান-এর ট্রেলার। ৫ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।’

সিনেমাটির মূল গল্প এবং চিত্রনাট্য লিখেছেন দেব প্যাটেল। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেছেন তিনি। তার সহযোগী হিসেবে রয়েছে পল আঙ্গুনওয়েলা এবং জন কলি। এতে দেব-শোভিতা ছাড়াও ছবিটিতে আরো অভিনয় করেছেন মকরন্দ দেশপাণ্ডে, সিকান্দার খের, শার্লটো কোপলি, পিটোবাশ, ভিপিন শর্মা, আদিতি কালকুন্টে এবং অশ্বিনী কালসেকার।

এর আগে ‘মাঙ্কি ম্যান’ নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে এটি সিনেমা হলে বড় পরিসরে মুক্তির কথা বিবেচনা করা হয়। আগামী ৫ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।- হিন্দুস্থান টাইমস

বিষয়:দেব দেব প্যাটেল বলিউড শোভিতা ধুলিপালা সিনেমা হলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…