চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আর্জেন্টিনার ফ্যান না হলে কেপ ভার্দের জয় চাইতাম’

বললেন সংগীতশিল্পী মনির খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৬
বিনোদন
A A

বিশ্বকাপের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বড় অংশজুড়ে ছিল কেপ ভার্দের দুর্দান্ত লড়াই। সেই প্রশংসার সুরে কণ্ঠ মিলিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও আর্জেন্টিনার সমর্থক মনির খানও।

ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে মনির খান লিখেছেন, “ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, কিন্তু সবার মন জয় করে নিয়েছে কেপ ভার্দে! আমি যদি আর্জেন্টিনার ফ্যান না হতাম, তাহলে আজকে কেপ ভার্দের জয় চাইতাম।”

কেপ ভার্দের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, “ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে কেপ ভার্দে যেভাবে খেলেছে, এক কথায় আউটস্ট্যান্ডিং। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে এর থেকে বেশি কিছু কেপ ভার্দে দিতে পারত বলে মনে হয় না। নিজেদের সর্বোচ্চটুকুর থেকেও বেশি কিছু দেওয়ার চেষ্টা করেছে এই দলটা। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনাকে চাপে রেখেছে।”

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও কেপ ভার্দের সমতায় ফেরার মানসিকতারও প্রশংসা করেন এই সংগীতশিল্পী। তার মতে, এমন লড়াকু মানসিকতা বড় দলগুলোর জন্যও অনুকরণীয়।

মনির খান লেখেন, “কেপ ভার্দের জায়গায় আর্জেন্টিনা থাকলে দুইবার পিছিয়ে যাওয়ার পরও এভাবে সমতায় ফিরতে পারত কি না সন্দেহ আছে। কারণ আর্জেন্টিনা আগে গোল খেলে সহজে কামব্যাক দিতে পারে না। সেখানে কেপ ভার্দে দুইবার কামব্যাক দিয়েছে।”

আর্জেন্টিনার জয়কে ভাগ্যের সহায়তা বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, “আর্জেন্টিনার ভাগ্য ভালো যে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে। আরেকটু হলেই সৌদি ট্রাজেডির পুনরাবৃত্তি ঘটত। কেপ ভার্দের খেলোয়াড়দের নিজেদের খেলা নিয়ে গর্ব করা উচিত। এই দলের প্রত্যেকটা খেলোয়াড় একেকটা লড়াকু সৈনিক। আজকের ম্যাচ দেখে ওদের প্রতি সম্মান আরও বেড়ে গেল।”

Reneta

উল্লেখ্য, মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেন লিওনেল মেসি ও লিসান্দ্রো মার্টিনেজ। আর জয়সূচক গোলটি আসে কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোর্হেসের আত্মঘাতী স্পর্শে। দুইবার পিছিয়ে পড়েও দারুণ লড়াই করে ম্যাচে সমতা ফিরিয়েছিল কেপ ভার্দে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ গোলের জয় নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাকেপ ভার্দেফুটবল বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ ফুটবল ২০২৬মনির খানলিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT