ফুটবল

মনিকা-শিউলির চোট, গোলপোস্টে ফিরতে পারেন রুপনা

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬

বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী ফুটবল খেলোয়াড় অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারত, গোয়া থেকে: মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের অভিযানে বৃহস্পতিবার মাঠে নামছে বাংলাদেশ। দলের অন্য সবাই ফিট থাকলেও মনিকা চাকমা ও শিউলি আজিমকে নিয়ে কিছুটা দুশ্চিন্তায় আছেন কোচ পিটার জেমস বাটলার। কারণ এ দুই খেলোয়াড়ের সামান্য চোট রয়েছে।

মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে শেষ প্রস্তুতিতে বসে বসে খেলা দেখছিলেন মনিকা ও শিউলি। পরে তাদের শারীরিক অবস্থার কথা জানান বাটলার। সরাসরি জানিয়ে দেন মনিকা এ ম্যাচে থাকছেন না।

বাংলাদেশ দলের ইংলিশ প্রধান কোচ বাটলার জানিয়েছেন, ‘মালদ্বীপের বিপক্ষে শিউলি এবং মনিকা খেলবে না। মনিকার পায়ে হালকা চোট রয়েছে। তাকে আমরা ভারত ম্যাচের জন্য রাখব। মালদ্বীপের বিপক্ষে মনিকা খেলছে না।’

‘শিউলিকে নিয়েও আমরা বেশ সতর্ক। তার বুকে একটু ব্যথা আছে। এজন্য সতর্কতার খাতিরে তাকে অনুশীলনে রাখিনি। মালদ্বীপের বিপক্ষে শিউলিও খেলছে না।’

তবে চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এশিয়ান কাপ ফুটবলে দুর্দান্ত পারফরম্যান্স করা গোলকিপার মিলি আক্তার। তার হাতের তালুতে চোট ছিল। মালদ্বীপের বিপক্ষে সেরা একাদশে থাকবেন মিলি,  জানিয়েছেন বাটলার। পরে পরিবর্তন হয়ে রুপনা চাকমাও সুযোগ পেতে পারেন।

বিষয়:গোয়া ভারত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…