চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউ ইয়র্কে মোমেনার ‘গোধুলিবেলায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ২৮, জুন ২০২৫
বিনোদন
A A

নারী জীবনের নিঃশব্দ যন্ত্রণার গল্পে শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধুলিবেলায়’। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে ২৯জুন সন্ধ্যা ৭টায় নিউ ইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে। নাটকে একক অভিনয়ে মঞ্চে থাকছেন মোমেনা চৌধুরী, নির্দেশনায় আছেন শামীম সাগর।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, প্রথম প্রদর্শনীর পর এই নাটকের আরও দুটি শো অনুষ্ঠিত হবে—৬ জুলাই নিউ জার্সিতে এবং ১২ জুলাই লং আইল্যান্ডে।

নাটক শুধু বিনোদনের নয়, বরং সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার—এই বিশ্বাসে কাজ করে যাচ্ছে শূন্যন রেপার্টরি থিয়েটার। সেই ধারাবাহিকতায় তাদের নতুন নাটক ‘গোধুলিবেলায়’।

২০১১ সালে মোমেনা চৌধুরীর নেতৃত্বে গঠিত শূন্যন শুরু থেকেই নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নাট্যচর্চা করে আসছে। একক নাটক ‘গোধুলিবেলায়’-এ মোমেনা চৌধুরী অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও প্রযোজক হিসেবেও রয়েছেন।

নাটকে দেখা যাবে, পঞ্চাশতম বিবাহবার্ষিকীর দিন এক বৃদ্ধা মা স্মৃতির জগতে ফিরে যান—যেখানে ধরা পড়ে জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।

নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, “নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন এবং অপমান—এই নাটক এগুলোকে সামনে এনে আমাদের অন্তরে ছুঁড়ে দেয় প্রশ্ন। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।”

Reneta

নির্দেশক শামীম সাগর বলেন, “এখানে আমি শুধু এক নারীর কাহিনি বলিনি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরেছি।”

নাটকে শব্দ, আলো, নীরবতা ও প্রতীকী বিমূর্ততায় নির্মিত হয়েছে এক দৃশ্যকবিতা, যা দর্শকদের ভাবতে বাধ্য করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একক নাটকজ্যামাইকা আর্টস সেন্টারনাটকনিউ ইয়র্কমঞ্চমোমেনা চৌধুরীরেপার্টরি থিয়েটারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে কারা?

জুন ১৬, ২০২৬

জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, মুক্তিতে বাধা নেই

জুন ১৬, ২০২৬

ফ্যাসিবাদ ভাইরাসের জীবনী আমাদের ভালো করে পাঠ করা দরকার: তথ্যমন্ত্রী

জুন ১৬, ২০২৬

লেবাননে নতুন করে হামলা হলে সমঝোতা লঙ্ঘন হিসেবে দেখবে ইরান

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আবাসন খাতে গভীর মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ নীতি সহায়তা ও প্রণোদনার বিকল্প নেই

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT