বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আগামী তিন বছর ফুটবল দেবে জাপানি কোম্পানি মলটেন। এজন্য বাফুফের সাথে তিন বছরের সমঝোতা স্মারক সই করেছে কোম্পানিটি। চুক্তির ফলে প্রায় ৫০ লাখ টাকা বাঁচবে ফেডারেশনের।
বাফুফের ভাইস প্রেসিডেন্ট ও মার্কটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেছেন, ‘আমাদের সাথে মলটেনের তিন বছরের চুক্তি হয়েছে। তারা আমাদের মোট ৪ হাজার ফুটবল সরবরাহ করবে। এরমধ্যে ২ হাজার ফুটবল ফ্রি দেবে। এতে আমাদের প্রায় ৫০ লাখ টাকা বাঁচবে।’
মলটেনের এশিয়া প্রধান তাকাসি ওজাকি বলেন, ‘আমরা ব্যবসা প্রসার করতে এখানে এসেছি। এজন্য আপনাদের সকলের থেকে সহযোগিতা আশা করছি।’
বাফুফের ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘মলটেন আমাদের প্রায় অর্ধেক ফুটবল ফ্রি দিচ্ছে। এজন্য তাদের অনেক ধন্যবাদ।’
নাসের শাহরিয়ার জায়েদী বলেন, ‘যে চুক্তি হয়েছে সেটা ফেডারেশনের জন্য অনেক সহযোগিতার হবে। এভাবে ফেডারেশন এগোতে থাকলে সেটা ফুটবলের জন্যই ভালো হবে।’







