টিপু হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোল্লা শামীম গ্রেপ্তার

Man with glasses holding a black cat outdoors, with buildings in the background. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর শাজাহানপুরে ব্যস্ত রাস্তায় গুলি করে মতিঝিল থানা আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় প্রধান অভিযুক্ত শামীম ওরফে মোল্লা শামীমকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
আজ দিনের কোন এক সময় স্ত্রী কাউন্সিলর ফারহানা রহমান ডলির দায়ের করা মামলায় মোল্লা শামীমকে গ্রেপ্তার দেখাবে ডিবি।
হত্যাকাণ্ডের পর থেকে তাকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। নিজেকে আড়াল করতেই শামীম বিদেশে পালিয়ে আছে এমন তথ্য প্রচার করা হয়।
বিদেশে পালিয়ে থাকা আরেক সন্দেহভাজন মুসাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেখানেও মোল্লা শামীমের মুখ্য ভূমিকার কথা জানিয়েছে মুসা।
মতিঝিলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে শাজাহানপুর এর বাড়ি ফেরার পথে মাইক্রোবাসে হামলা ও গুলি করে টিপুকে হত্যার সময় রিক্সারোহী এক কলেজ ছাত্রীও নিহত হয়।






