চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৪৫ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করেছে মলদোভা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৩
আন্তর্জাতিক
A A

গুপ্তচরবৃত্তি এবং অসহযোগিতামূলক আচরণের অভিযোগে ৪৫ জন রাশিয়ান কূটনীতিক এবং দূতাবাস কর্মীকে বহিষ্কার করে দেশত্যাগ করতে বলেছে মলদোভা।

বিবিসি জানিয়েছে, গতকাল (২৬ জুলাই) বুধবার বহিষ্কারের ঘোষণা দিয়ে রাশিয়ানদের ১৫ আগস্টের মধ্যে চলে যেতে বলেছে মলদোভা সরকার। এই বহিষ্কারের পর মলদোভার রাশিয়ান দূতাবাসে হাতে গোনা কয়েকজন অবশিষ্ট থাকছে।

রাশিয়া এই বহিষ্কারের নিন্দা জানিয়েছে এবং এই বিষয়ে কোনো জবাব দেয়া হবে না বলে জানিয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরুর পর থেকে মলদোভান সরকার মস্কোর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি এবং বিরোধী দলকে সমর্থন করার অভিযোগ এনেছে।

মলদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ান দূতাবাসের ছাদে স্থাপন করা নতুন নজরদারি সরঞ্জাম এবং রাশিয়ার দ্বারা ব্যবহৃত একটি ভবন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। এই সংক্রান্ত একটি প্রতিবেদন রাশিয়ার অনুসন্ধানী মিডিয়া সাইট ইনসাইডার এবং মলদোভার জার্নাল টিভি চ্যানেলে প্রকাশিত হয়েছে।

মাত্র ২৫ লাখ জনসংখ্যার দেশ মলদোভা ইউরোপের সবচেয়ে দরিদ্র দেশগুলোর মধ্যে একটি। প্রতিবেশী দেশ ইউক্রেনে যুদ্ধ-সংঘাতের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুপ্তচরবৃত্তিমলদোভারাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ হয়ে গেছে: নাহিদ ইসলাম

জুন ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপি নেতা ডা. রফিক

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT