চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাকে নিয়ে মহসীনের শর্টফিল্ম, অভিনয়ও করলেন মা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

সংগীতশিল্পী ও নির্মাতা আরাফাত মহসীনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এভরিথিং ইজ নাথিং’ সম্প্রতি ১০ম গোয়া শর্ট ফিল্ম ফেস্টিভালে ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে। আগামী ৪ নভেম্বর এর প্রদর্শনী। এতে অভিনয় করেছেন নির্মাতা মহসীনের মা অভিনেত্রী মাহমুদা আপন।

আরাফাত মহসীন জানান, শখে মাকে অভিনয় করিয়েছেন। তিনি আগে টুকটাক অভিনয় করেছেন। ‘এভরিথিং ইজ নাথিং’ ছবির শুটিং শেষ হয় গেল  মে মাসে। নির্মাতা বলেন, জুলাইতে গোয়া শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণের জন্য আবেদন করি। ১ অক্টোবর জানতে পারি ছবিটি নির্বাচিত হয়েছে।

নির্মাতা আরাফাত মহসীন বলেন, শর্ট ফিল্মটিতে মাত্র দুটি বা তিনটি সংলাপ আছে এবং পুরো গল্পটি আমার মায়ের চরিত্রকে ঘিরে। এটি আমার প্রথম শর্টফিল্ম, আমি নিজের কিছু ভাবনাকে এক্সপেরিমেন্ট করতে চেয়েছি। এমন একটি উৎসবে আমার শর্টফিল্মটি নির্বাচিত হতে দেখে আমার মনটা আনন্দে ভরে গেছে। আমি উচ্ছ্বসিত, কারণ এই ছবিতে আমার মাকে দেখানো হয়েছে; পুরো গল্পটি তাকে ঘিরেই আবর্তিত হয়েছে।’

নির্মাতা আরাফাত মহসীন মূলত সংগীতশিল্পী। সম্প্রতি মুক্তি পাওয়া ‘দামাল’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমায় সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। গত বছর নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন আরাফাত মহসীন। এরই মাঝে বেশ কিছু বিজ্ঞাপন নির্মাণ করেছেন আরাফাত, যেগুলো প্রশংসিতও হয়েছে।

‘এভরিথিং ইজ নাথিং’ নির্মিত হয় মার্জ ক্রিয়েটিভের এবং সিনকাট পিকচারের কোলাবোরেশনে। প্রযোজনা করেছেন আরাফাত কীর্তি, ক্রিয়েটিভ প্রযোজনায় আছেন রাবা খান ও ফাহাদ রিয়াজ খান।

স্বল্পদৈর্ঘ্যের পরিচালনা, কাহিনী, সংগীত ও চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন আরাফাত মহসীন নিজেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাফাত মহসীনএভরিথিং ইজ নাথিংগোয়া ফিল্ম ফেস্টিফ্যালমাশর্টফিল্মস্বল্পদৈর্ঘ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT