মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবু গ্রেপ্তার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে, যা নিরাপত্তা ও আইনশৃঙ্খলার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, কথিত বিএনপি নেতা এক্সেল বাবু ‘কবজি কাটা’ গ্রুপের প্রধান আনোয়ারের আশ্রয়দাতা হিসেবে পরিচিত।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য মতে, এক্সেল বাবু আনোয়ারকে মদদ দিতেন এবং আড়াল থেকে তার অপরাধ কর্মকাণ্ডের সহায়তা করতেন।
দীর্ঘদিন ধরে এলাকাবাসীও এক্সেল বাবু ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানি আসছিলো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






