চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৬ রানে মোহামেডানের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১৫, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুলশান ইয়ুথ ক্লাবকে সালমা খাতুনের দল হারিয়েছে ২০৬ রানে।

বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৬ রানের বিশাল সংগ্রহ গড়ে মোহামেডান। জবাবে গুলশানের ক্লাবটি ৫ বল আগে গুটিয়ে যায় ১১০ রানে।

ওপেনার সুমাইয়া আইরিন সর্বোচ্চ ২৬ রান করেন। খেলেন ১১০ বল। খাদিজাতুল কুবরা ৫১ বলে করেন ২৫ রান।

সালমা খাতুন ও সাথিরা জাকির জেসি নেন দুটি করে উইকেট। রুমানা আহমেদ, তাজিয়া আক্তার, সোহেলি আক্তার ও শায়লা শারমিন নেন একটি করে উইকেট।

বুধবার দশম রাউন্ডের ম্যাচে আগে ব্যাট করতে নেমে মোহামেডান বড় পুঁজি পায় দলীয় প্রচেষ্টায়। ওপেনার শামীমা সুলতানা ৫৬ বলে করেন ৪৩ রান। জেসিয়া আক্তার ৩৭ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন।

শায়লা শারমিনের ব্যাট থেকে আসে ৬৩ রান। খেলেন ৭১ বল। অধিনায়ক সালমা ৪১ বলে করেন ৪১ রান।

Reneta

গুলশানের বৃষ্টি আক্তার ও রিমি দাস দুটি করে উইকেট নেন।

বিকেএসপির চার নম্বর মাঠে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৪ উইকেটে হারায় শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি। একের পর এক বাজে পারফরম্যান্সের নজির দেখানো মিরপুর প্রমীলা ধারাবাহিকতা ধরে রেখেছে।

আগের ম্যাচে ৩২ রানে অলআউট হওয়া ক্লাবটি এবার গুটিয়ে গেছে ৩১ রানে। মাত্র ৪.১ ওভারে এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে জ্যোতি-পিংকিদের রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিকেএসপিমিরপুর প্রমীলামেয়েদের ডিপিএল-২০২২মোহামেডানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT