চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ব্র্যান্ডের ক্রিকেট খেলার পরিবর্তে অতিরিক্ত চিন্তামগ্ন ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেট দল বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অতি-আক্রমণাত্মক ‘বাজবল’ ক্রিকেটের কৌশল কাজে লাগিয়ে প্রায় দেড় বছর ধরে বিশ্ব ক্রিকেটে আধিপত্য দেখিয়েছে ইংল্যান্ড। টি-টুয়েন্টির মতো ওয়ানডেতে, এমনকি টেস্ট ফরম্যাটেও দ্রুতগতিতে আগ্রাসী ব্যাট করে রান তোলার প্রবণতায় বিশ্বকাপের আগে ইংলিশদের নিয়ে ছিল বাড়তি প্রত্যাশা। তবে বিশ্বকাপে চিরচেনা রূপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সেভাবে দেখা যায়নি। সেমিফাইনালের আগেই বিদায়ের শঙ্কায় পড়েছে জস বাটলারের দল।

চার ম্যাচে মাত্র একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের আটে ইংল্যান্ড। ক্রিকেটের জনকদের ভেতর শিরোপা ধরে রাখার অগ্নিস্ফুলিঙ্গ খুঁজেই পাওয়া যাচ্ছে না। মাঠের খেলা উপভোগের অনুভূতিও যেন থ্রি লায়নরা হারিয়েছে। হাতে থাকা বাকি পাঁচ ম্যাচে তাদের জয়ের বিকল্প নেই। চারটিতে জিতলেও রানরেটের হিসাবের উপর শিরোপাধারীদের নির্ভর করতে হবে।

বেঙ্গালুরুতে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হাজির হন মঈন আলী। আহমেদাবাদে নিউজিল্যান্ডের সঙ্গে আসরের উদ্বোধনী ম্যাচের পর একাদশেই সুযোগ পাননি ইংলিশদের সহ-অধিনায়ক। দলের বিবর্ণ পারফরম্যান্স নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি খোলামেলাভাবেই তুলে ধরেন। একইসঙ্গে নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট না খেলে অতিরিক্ত চিন্তামগ্ন হয়ে পড়ার বিষয়টিকে সামনে আনেন।

Banglabid

‘বাইরে থেকে যখন সব দেখবেন, ঠিক বোঝা যায় অগ্নিস্ফুলিঙ্গ অনুপস্থিত। পরিস্থিতি সবসময় সহজ ছিল না। তবুও দিন শেষে এটা ক্রিকেট খেলা। আমরা সম্ভবত কিছু পন্থায় এটিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছি। আমরা ভুল করছি। আমি মনে করি, দল হিসেবে আমরা অতিরিক্ত চিন্তা করছি।’

শেষ চারের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকা ইংল্যান্ড অবশ্য এখনই হাল হাড়তে নারাজ। তবে আসর থেকে বিদায়ের আগে বড় এক ধাক্কা দিয়েই দেশে ফিরতে চান বলেই ঘোষণা দিলেন মঈন।

‘আমরা যেভাবে খেলছি সেভাবে খেলার কোনো মানেই হয় না। তারপরে আমরা বাদ পড়ে বাড়িতে যাব এবং অনুশোচনা করবো। এখনো বিশ্বাস করি, আমরা যেভাবে খেলে থাকি, সেভাবে খেলতে পারলে বেশিরভাগ দলকে পরাজিত করবো। যদি বিদায় নেই, তাহলে অন্তত একটি ধাক্কা দিয়ে বেরিয়ে আসবো। অবশ্যই তা বিনোদনমূলক হতে হবে। এটা সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ এমন কিছু যা আমরা আগে কখনোই করিনি।’

Reneta

একাদশ বাছাই, টস, এবং সাধারণ পদ্ধতি নিয়ে অতিমাত্রায় চিন্তা ইংল্যান্ডের বাজে পারফম্যান্সকে কারণ হিসেবে মঈন দাঁড় করান। অধিনায়ক জস বাটলারের ব্যাট হাতে জ্বলে না ওঠাকেও তিনি যুক্তি হিসেবে তুলে ধরেন। উইকেটরক্ষক হওয়ায় ফিল্ডিংয়ের সময় সব খেলোয়াড়ের সঙ্গে তার পক্ষে যোগাযোগ রাখাও সম্ভব হয় না বলেও জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডমঈনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

আগস্ট ৮, ২০২৬

এফডিসিতে শুরু ‘বরবাদ’ নির্মাতার ‘লাপাত্তা’র শুটিং

আগস্ট ৮, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

আবারও দেশজুড়ে পুলিশের বাড়তি সতর্কতা জারি, নেপথ্যে কোন ৪ শঙ্কা

আগস্ট ৮, ২০২৬

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT