চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীর নিয়ে মধ্যস্থতা মানবে না ভারত, ট্রাম্পকে জানালেন মোদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ১৮, জুন ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার (১৭ জুন) রাতে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সেখানেই তিনি মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন, পাকিস্তান বেআইনিভাবে জম্মু ও কাশ্মীরের একটা অংশ দখল করে রেখেছে। এটা ভারতের অবিচ্ছেদ্য অংশ। এই বিষয়টি নিয়ে ভারত কখনও কোনো মধ্যস্থতা চায়নি, চাইবে না, কখনও কোনো মধ্যস্থতার প্রস্তাব গ্রহণও করবে না।

বুধবার (১৮ জুন) সকালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি সাংবাদিকদের জানিয়েছেন, মোদি ও ট্রাম্পের মধ্যে ৩৫ মিনিট ফোনে কথা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন জি-৭ শীর্ষবৈঠকে যোগ দিতে কানাডা গেছেন।

মিস্রি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, পহেলগামের প্রতিক্রিয়ায় ভারত সংযত ও নির্দিষ্ট মনোভাব দেখিয়েছে। তারা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে।

এই প্রসঙ্গে তিনি মধ্যস্থতা নিয়ে বলেন, এটা ভারত চায় না, এর কোনো প্রয়োজনও নেই। এটাই ভারতের সবসময়ের নীতি। এটা নিয়ে ভারতে সম্পূর্ণ রাজনৈতিক মতৈক্য আছে।

Reneta

পহেলগাম-কাণ্ডের পর ভারত-পাকিস্তানের সংঘাত হয়। সেই সংঘর্ষবিরতির পর তার কৃতিত্ব দাবি করে ট্রাম্প বলেছিলেন, তিনি কাশ্মীর সমস্যার সমাধানেও মধ্যস্থতা করতে চান।

বুধবার পাকিস্তানের সেনাপ্রধান সৈয়দ আসিম মুনিরের সঙ্গে কথা বলবেন ট্রাম্প। তার আগে ট্রাম্প-মোদি ফোনে কথা হয়েছে।

সূত্র: ডয়েচে ভেলে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাশ্মীরভারতভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT