ক্রিকেট

মোদিকে ধন্যবাদ কোহলি-বুমরাহর

ভারতীয় ক্রিকেট দলের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাচ্ছেন, ছবি তোলা হয়েছে একটি অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বার্বাডোজের দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়েছিল টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী ভারত। সেখান থেকে ফিরে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন মহাতারকা বিরাট কোহলি, পেসার জাসপ্রিত বুমরাহ। বিশ্বজয়ীদের সাথে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন উচ্ছ্বসিত মোদিও।

ওয়ানডে ও টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী বিরাট কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদিকে নিয়ে লিখেছেন, ‘অনেক সম্মানের বিষয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি আমাদের সাথে দেখা করেছেন। ধন্যবাদ স্যার, প্রধানমন্ত্রীর বাসভবনে আমাদের আমন্ত্রণ জানানোয়।’

স্ত্রী-পুত্রসহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে পেসার জাসপ্রিত বুমরাহ লিখেছেন, ‘সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে আমাদের আমন্ত্রণ জানানোয় সম্মানবোধ করছি। ধন্যবাদ স্যার, আপনার আতিথেয়তা ও উষ্ণতার অভ্যর্থনার জন্য।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে বাদ যাননি প্রধানমন্ত্রী মোদিও। চ্যাম্পিয়নদের ছবি পোস্ট করে লিখেছেন, ‘চ্যাম্পিয়নদের সঙ্গে চমৎকার সাক্ষাত। এলকেএমের আয়োজনে বিশ্বকাপজয়ীদের সঙ্গে স্মরণীয় আলোচনা হয়েছে এবং তারা পুরো আসরের চমৎকার অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন।’

বিষয়:কোহলি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বুমরাহ ভারত মোদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…